নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রমজানে তারাবির নামাজে প্রশান্ত হয় মুমিন বান্দার হৃদয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2024 01:13:21 am

সিয়াম সাধনার মাস রমজান। এ পবিত্র মাসে যেসব ইবাদত বান্দাকে আল্লাহর অনেক বেশি কাছে নিয়ে যায়, তার একটি তারাবি। 


রাসূল (সা.) বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানে সিয়াম ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য রমজানে কিয়াম ফরজ করেছি। (নাসায়ি শরিফ, কিতাবুস সিয়াম)।


আল্লাহ রমজান মাসে দিনে রোজা রাখা ফরজ করেছেন, আর আল্লাহর হাবিব (সা.) রাতে দাঁড়িয়ে (তারাবি) নামাজ পড়াকে সুন্নাত করেছেন। আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ। আর রমজান মাসে আল্লাহর নৈকট্য অর্জনের বাড়তি নেয়ামত হলো তারাবি।


পবিত্র রমজান মাসে সারা দিন রোজা রেখে রাতে তারাবির নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত; যা আল্লাহর কাছে অতি পছন্দনীয়। তারাবি শব্দটি একটি আরবি পরিভাষা। এর আভিধানিক অর্থ হলো আরাম করা, বিশ্রাম করা, ধীরে ধীরে স্বাচ্ছন্দ্যবোধ করা ইত্যাদি।


তারাবির নামাজের ফাঁকে ফাঁকে যেহেতু কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া হয় এবং নামাজের সময় প্রলম্বিত করে ইবাদতের মাত্রা বৃদ্ধি করা হয়, এজন্য একে তারাবির নামাজ বলা হয়ে থাকে।


২০ রাকাত তারাবির নামাজ আদায় করা সুন্নাতে মুয়াক্কাদাহ, গুরুত্বের দিক থেকে ওয়াজিবের কাছাকাছি। ওজর বা অপারগতা ছাড়া তারাবির নামাজ পরিত্যাগ করা বড় গুনাহ।


পবিত্র কুরআন নাজিলের মাসে নামাজের মাধ্যমে কুরআন খতম অশেষ সওয়াবের। রাসূল (সা.) এরশাদ করেন-‘নিশ্চয়ই আল্লাহপাক তোমাদের ওপর রমজান মাসের রোজা ফরজ করেছেন এবং আমি মাহে রমজানে মাসব্যাপী আল্লাহর ইবাদতে দাঁড়ানো তোমাদের জন্য সুন্নাত হিসাবে নির্ধারণ করেছি। সুতরাং, যে ব্যক্তি এ মাসে রোজা পালন করবে এবং আল্লাহর সামনে ইমান ও আন্তরিকতাসহ দাঁড়াবে, সে তার গুনাহ থেকে সেদিনের মতোই নিষ্কৃতি লাভ করবে, যেদিন তার মা তাকে প্রসব করেছিল।’ (নাসায়ি প্রথম খণ্ড, ২৩৯ পৃষ্ঠা)।


বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা (রহ.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন-‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবির নামাজ পড়বে, তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে।’ (বোখারি, হাদিস নং : ৩৬)।


তারাবি এমন এক সুন্নাত, তা আদায়ের ফলে অন্যান্য দিনগুলোর তুলনায় ২০ রাকাত নামাজ বেশি পড়ার সৌভাগ্য অর্জিত হয়। আর ২০ রাকাত মানে প্রত্যেক তারাবি আদায়কারী বা সিয়াম পালনকারী মাসব্যাপী দৈনিক অতিরিক্ত ৪০টি সিজদা দেওয়ার তাওফিক পাচ্ছেন। যদি পুরো মাসের হিসাব করা হয় এবং মাসকে ৩০ দিন ধরা হয়, তাহলে এক মাসে একজন সিয়ামসাধক অতিরিক্ত এক হাজার ২০০টি সিজদা করার বিশেষ সম্মানে সম্মানিত হলো।


রাসূল (সা.) বলেছেন, ‘বান্দা সিজদা করা অবস্থায় যতটা আল্লাহর নিকটবর্তী হয়, অন্য কোনো অবস্থায় এতটা কাছাকাছি হতে পারে না।’ আল্লাহ আরও বলেছেন-‘ওয়াসজুদু ওয়াকতারিব’ (সিজদা কর আরও ঘনিষ্ঠ হও)। (সূরা আলাক-১২)। আল্লাহর নৈকট্যলাভের মাস রমজানে প্রিয় নবি (সা.) আমাদের আল্লাহর আরও ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত করার জন্য তারাবির নামাজ দান করেছেন।


আমাদের দেশের প্রতিটি মসজিদেই তারাবির নামাজে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। আমরা যারা কুরআন শরিফ পড়তে জানি না বা জানলেও দুনিয়ার ব্যস্ততায় কুরআন তেলাওয়াতের সুযোগ পাই না, তারাবির মাধ্যমে আল্লাহতায়ালা আমাদের কুরআন তেলাওয়াতের সেই পুণ্যটুকুও দান করেন।


হাদিসে আছে, আল্লাহর হাবিব (সা.) বলেছেন, আল্লাহতায়ালা কোনো কিছুই এত মনোযোগ দিয়ে শুনেন না, যত মনোযোগ দিয়ে শুনেন তার কালামের তেলাওয়াত। তারাবিতে আল্লাহর রহমত বান্দার প্রতি বর্ষিত হয়। আল্লাহ বান্দার প্রতি বিশেষ দৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে নানা পুরস্কারে ভূষিত করেন। তাকে ক্ষমা করে দেন। তিনি নিজেই তার জিম্মাদার হয়ে যান। তাই আমাদের উচিত, প্রতিদিন তারাবির নামাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা। আল্লাহতায়ালা আমাদের তাওফিক দিন! আমিন!

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪১ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে