অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

মাছ-মাংসসহ ২৯টি কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-03-2024 05:47:42 pm

সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে মাছ-মাংসসহ ২৯টি কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে।

আজ শুক্রবার কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪(ঝ) ধারা অনুযায়ী কৃষি বিপণন অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য কেনাবেচার জন্য অনুরোধ করা হলো।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী মুগ ডালের পাইকারি বাজার মূল্য হবে ১৫৮.৫৭ টাকা ও খুচরা মূল্য ১৬৫.৪১ টাকা। মাসকলাইয়ের পাইকারি বাজার মূল্য ১৪৫.৩০ টাকা ও খুচরা মূল্য ১৬৬.৪১ টাকা, ছোলার (আমদানিকৃত) পাইকারি বাজার মূল্য ৯৩.৫০ টাকা ও খুচরা মূল্য ৯৮.৩০ টাকা, মসুর ডাল (উন্নত) পাইকারি বাজার মূল্য ১২৫.৩৫ টাকা ও খুচরা ১৩০.৫০, মসুর ডাল (মোটা) পাইকারি বাজার মূল্য ১০০.২০ টাকা ও খুচরা মূল্য ১০৫.৫০ টাকা, খেসারি ডাল পাইকারি বাজার মূল্য ৮৩.৮৩ টাকা ও খুচরা মূল্য ৯২.৬১ টাকা।

এ ছাড়া পাংগাস (চাষের মাছ) পাইকারি বাজার মূল্য ১৫৩.৩৫ টাকা ও খুচরা মূল্য ১৮০.৮৭ টাকা, কাতল (চাষের মাছ) পাইকারি বাজার মূল্য ৩০৩.০৯ টাকা ও খুচরা মূল্য ৩৫৩.৫৯ টাকা। গরুর মাংস কেজি পাইকারি বাজার মূল্য ৬৩১.৬৯ টাকা ও খুচরা মূল্য ৬৬৪.৩৯ টাকা, ছাগলের মাংস পাইকারি বাজার মূল্য ৯৫২.৫৮ টাকা ও খুচরা মূল্য ১০০৩.৫৬ টাকা, বয়লার মুরগি পাইকারি বাজার মূল্য ১৬২.৬৯ টাকা ও খুচরা মূল্য ১৭৫.৩০ টাকা, সোনালি মুরগি পাইকারি বাজার মূল্য ২৫৬.১০ টাকা ও খুচরা মূল্য ২৬২ টাকা। ডিম (পিস) পাইকারি বাজার মূল্য ৯.৬১ টাকা ও খুচরা মূল্য ১০.৪৯ টাকা।

দেশি পেঁয়াজ কেজি পাইকারি বাজার মূল্য ৫৩.২০ টাকা ও খুচরা মূল্য ৬৫.৪০ টাকা, দেশি রসুন কেজি পাইকারি বাজার মূল্য ৯৪.৬১ টাকা ও খুচরা মূল্য ১২০.৮১ টাকা, আদা আমদানিকৃত পাইকারি বাজার মূল্য ১২০.২৫ টাকা ও খুচরা মূল্য ১৮০.২০ টাকা। শুকনো মরিচ কেজি পাইকারি বাজার মূল্য ২৫৩.২৬ টাকা ও খুচরা মূল্য ৩২৭.৩৪ টাকা, কাঁচামরিচ কেজি পাইকারি বাজার মূল্য ৪৫.৪০ টাকা ও খুচরা মূল্য ৬০.২০ টাকা।

বাঁধাকপি কেজি পাইকারি বাজার মূল্য ২৩.৪৫ টাকা ও খুচরা মূল্য ২৮.৩০ টাকা, ফুলকপি কেজি পাইকারি বাজার মূল্য ২৪.৫০ টাকা ও খুচরা মূল্য ২৯.৬০ টাকা, বেগুন কেজি পাইকারি বাজার মূল্য ৩৮.২৫ টাকা ও খুচরা মূল্য ৪৯.৭৫ টাকা, সিম কেজি পাইকারি বাজার মূল্য ৪০.৮২ টাকা ও খুচরা মূল্য ৪৮ টাকা, আলু কেজি পাইকারি বাজার মূল্য ২৩.৩০ টাকা ও খুচরা মূল্য ২৮.৫৫ টাকা, টমোটো কেজি পাইকারি বাজার মূল্য ৩০.২০ টাকা ও খুচরা মূল্য ৪০.২০ টাকা, মিষ্টি কুমড়া কেজি পাইকারি বাজার মূল্য ১৬.৪৫ টাকা ও খুচরা মূল্য ২৩.৩৮ টাকা, খেঁজুর জাহিদি পাইকারি বাজার মূল্য ১৫৫.৫৩ টাকা ও খুচরা মূল্য ১৮৫.০৭ টাকা, মোটা চিড়া পাইকারি বাজার মূল্য ৫২.৭৫ টাকা ও খুচরা মূল্য ৬০ টাকা, সাগর কলা হালি পাইকারি বাজার মূল্য ২২.৬০ টাকা ও খুচরা মূল্য ২৯.৭৮ টাকা ও বেসন পাইকারি বাজার মূল্য ৯৯.০২ টাকা ও খুচরা মূল্য ১২১.৩০ টাকা।

আরও খবর


6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে