ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সুষ্ঠু ভোট হলে ১০‌টি আসনও পাবে না আওয়ামী লীগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-10-2022 10:12:48 am

সংগৃহীত ছবি

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বেলা ২টার দিকে মঞ্চে ওঠেন। এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন।


বিএনপির জ্যেষ্ঠ নেতা নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ ভোট ডাকা‌তির মাধ‌্যমে ক্ষমতায় এসে‌ছে। তা‌দের ক্ষমতায় থাকার কোনো অ‌ধিকার নেই। 


দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এই সরকার বে‌শি‌দিন ক্ষমতায় থাক‌তে পার‌বেন না। সুষ্ঠু ভোট হ‌লে ১০‌টি আসনও পা‌বেন না আপনারা। এত উন্নয়ন ক‌রে‌ছেন, পদ্মা সেতু ক‌রে‌ছেন, কোনো কা‌জে আসবে না।


শনিবার বেলা ১১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় গণসমাবেশের প্রাথমিক কর্মসূচি।


শুক্রবার রাত থেকে সমাবেশস্থল ঘিরে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। কর্মসূচির দিন সকালেও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতা-কর্মীদের সমাবেশস্থলে আসতে দেখা গেছে। তাদের হাতে দেখা গেছে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড।


সমাবেশ আসতে পথে নেতা-কর্মীরা নানা বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে খুলনাগামী যানবাহন। বাধ্য হয়ে বিকল্প পথে আসেন নেতা-কর্মীরা।


সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি, কয়েকটি জায়গায় নেতা-কর্মীকে হত্যার অভিযোগ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে এই বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে