দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবিতে 'ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রাম' অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-01-2024 02:38:06 pm


◾আর এস মাহমুদ হাসান, বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্ট'স এসোসিয়েশন (আইভিএসএ) শাখার আয়োজনে ২য় বারের মতো প্রাণীর স্বাস্থ্যসেবা ও পরামর্শ কার্যক্রমে 'ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রাম' অনুষ্ঠিত হয়েছে। এই প্রোগ্রামে ১২৩ টি গবাদি ও পোষা প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।


শনিবার(২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপালগঞ্জ সদরের গোবরা প্রাইমারি স্কুল মাঠে এই ক্যাম্পেইনটি আয়োজিত হয়। যেখানে গবাদি প্রাণীর ফ্রি চিকিৎসা, পরামর্শ প্রদান, টিকাদান ও কৃমিমুক্তকরণের মত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর পাশাপাশি বিনামূল্যে গবাদি প্রাণীর রুচিবর্ধক ওষুধ, কৃমিনাশক, ভিটামিন, মিনারেল, এন্টিবায়োটিক ও ইনজেকশন স্যালাইন প্রদান করা হয়। এসময় ভ্যাক্সিনেশন ও চিকিৎসা বিষয়ে খামারিদেরকে সচেতন করা হয়। ৬৫ টি গরু, ২২টি ছাগল, ৯ টা বিড়াল, ১ টা কুকুর, ১ টা পোষা পাখি ও ২৫ টা কবুতরের বিভিন্ন রোগের চিকিৎসার পাশাপাশি এসময় বাদলা, গলাফুলা ও র‍্যাবিসের ভ্যাক্সিন প্রদান করা হয়।


উক্ত ক্যাম্পেইনে ডাক্তার হিসাবে উপস্থিত ছিলেন আইভিএসএ বশেমুরবিপ্রবি শাখার উপদেষ্টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ হুর-ই-জান্নাত জ্যোতি ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ মার্জিয়া আফরোজ প্রিয়া। এছাড়াও ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীরা।


সংগঠনটির উপদেষ্টা ডাঃ হুর-ই-জান্নাত জ্যোতি বলেন, "কৃষিনির্ভর বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদের ভূমিকা অপরিসীম। সেক্ষত্রে কৃষকরা প্রায়শই তাদের পশুপাখি নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য মানসম্পন্ন খাদ্যের অপ্রতুলতা, প্রাণী চিকিৎসা ও টিকা প্রদানে জ্ঞানের অভাব, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব নিয়ে অসচেতনতা। আমাদের বশেমুরবিপ্রবির এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রাম করেছে। বিভিন্ন পরামর্শ, চিকিৎসা এবং টিকা প্রদানের মাধ্যমে তারা কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। যেটা পরবর্তীতে কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে। এটা সবমিলিয়ে প্রাণিসম্পদ খাতের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।"


সংগঠনটির উপদেষ্টা ডাঃ মার্জিয়া আফরোজ প্রিয়া বলেন, ভেটেরিনারি সায়েন্স পড়ুয়া শিক্ষার্থীদের নিয়মিত কাজ হলো ভেটেরিনারি টিচিং হসপিটালের ক্লিনিকাল কেসগুলো দেখা ও শেখা। কিন্তু বিভাগের সুযোগ সুবিধা স্বল্পতার কারনে টিচিং হসপিটালের সুবিধা শিক্ষার্থীরা পাচ্ছে না। ফলে এরকম ক্যাম্পেইন করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আশেপাশের খামারিরা সুবিধা পাচ্ছে। প্রান্তিক খামারিরা তাদের গৃহপালিত প্রাণির সেবা ও পরামর্শ পাচ্ছে, ভ্যাক্সিনেশন ও ডিওয়ার্মিং বিষয়ে সচেতন হচ্ছে। ভেটেরিনারি শিক্ষার উদ্দেশ্যই হলো প্রাণি ও মানুষের উপকার করা।



আইভিএসএ বশেমুরবিপ্রবি শাখার প্রেসিডেন্ট মহসিন হুসাইন বলেন, "আইভিএসএ এর লক্ষ্য হলো প্রাণী চিকিৎসা দক্ষতা, শিক্ষা এবং জ্ঞানের আন্তর্জাতিক প্রয়োগকে উন্নীত করার জন্য ভেটেরিনারি শিক্ষার্থীদের সম্ভাব্যতা এবং উৎসর্গকে কাজে লাগিয়ে বিশ্বের প্রাণী এবং মানুষের উপকার করা। প্রান্তিক খামারিদের মধ্যে ফ্রিতে ভেটেরিনারি সেবা এবং প্রাণীদের বিভিন্ন রোগের প্রতিরোধের সুরক্ষা হিসাবে ভ্যাক্সিন প্রদান করা হয়।স্মার্ট বাংলাদেশে এখন আর খাদ্যের কথা বলা হয় না, বলা হয় নিরাপদ খাদ্যের কথা। নিরাপদ খাদ্য উৎপাদনে সারাদেশের ভেটেরিনারি ডাক্তারগণ এক হয়ে কাজ করে যাচ্ছেন। নিরাপদ খাদ্য উৎপাদন করতে প্রথমত প্রাণীকে রোগের আক্রমণ থেকে মুক্ত করতে হবে এজন্য প্রয়োজন মাস ভ্যাক্সিনেশন।"


আইভিএসএ বশেমুরবিপ্রবি শাখার ফিন্যানশিয়াল অফিসার বাবর হোসেন বলেন, "প্রান্তিক খামারি যাদের গৃহপালিত পশু রয়েছে, তাদেরকে প্রাণীচিকিৎসা সেবা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং প্রাণিসম্পদের উন্নয়ন ও উচ্চমানের প্রোটিন যেমন মাংস, দুধ, ডিম নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা সব সময় খামারিদের পাশে আছি। ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরো অনেক ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হবে, ইনশাআল্লাহ"।


আইভিএসএ এর সদস্য মহিদুল্লাহ রহমান বলেন,"আইভিএসএ একটা আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠনে যুক্ত হয়ে আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বহির্বিশ্বের ভেটেরিনারি ছাত্র-ছাত্রীদের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করছি, এই ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন এন্ড ভ্যাক্সিনেশন প্রোগ্রাম তারই একটি অংশ"।

আরও খবর