দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে বিজয় দিবস পালিত

বিজয় র‍্যালী



নানা আয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন,বিজয় র‍্যালী, পুষ্পস্তবক অর্পণ এবং রোভার স্কাউটস গার্ড অফ অর্নার কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন। পতাকা উত্তোলন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র‍্যালী শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে সমবেত হয়। পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা চত্বরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 


এরপরে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অপর্ন করা হয়, আরো শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে পাবিপ্রবি শাখা ছাত্রলীগ, পাস্ট ডিবেটিং সোসাইটি,  পাবিপ্রবি প্রেসক্লাব, রোভার স্কাউটস, সলভার গ্রিন,কর্মকর্তা পরিষদ,  কর্মচারী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ ,  শেখ হাসিনা হল, বঙ্গবন্ধু হল, পরিহন পুল।

এসময়  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার,  প্রক্টর,  ছাত্র উপদেষ্টা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



উল্লেখ্য,বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মুক্তিযুদ্ধে  শহীদদের জন্য  দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আরও খবর