ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

চীন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত উন্নয়ন সহযোগী : রাষ্ট্রদূত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-12-2023 04:14:52 pm

◼️ বাসস ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বেইজিং ও ঢাকা পারস্পরিক কৌশলগত আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, কর্মী ও সাংস্কৃতিক আদান-প্রদান বিকাশ এবং আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করেছে। তিনি বলেন, চীন ক্রমবর্ধমানভাবে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসাবে স্বীকৃত।

চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস), বাংলাদেশের সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট স্টাডিজ সেন্টার (ডিএসসি) এর যৌথভাবে আয়োজিত ‘চীন-বাংলাদেশ সম্পর্ক : আইডেন্টিফিকেশন অব ফিউচার রিসার্চ এজেন্ডা’ শীর্ষক সেমিনারে আমন্ত্রিত হয়ে রাষ্ট্রদূত মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

রাষ্ট্রদূত ওয়েন বলেন, বেইজিং-ঢাকা সম্পর্কের বন্ধনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ প্রচেষ্টা ও দিকনির্দেশনাকে দুই দেশ স্বাগত জানিয়েছে । তিনি বলেন, ‘চীন-বাংলাদেশ সম্পর্ক বিস্তৃত পরিসরে প্রসারিত হবে এবং উচ্চ স্তরে উন্নীত হবে এটাই অত্যন্ত আকাক্সিক্ষত। চীন-বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিক সুযোগের মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করে, রাষ্ট্রদূত চীন ও বাংলাদেশের একাডেমিয়াকে দুই দেশের বিজ্ঞদের জন্য সিসিএসকে একটি একাডেমিক হাব হিসেবে গড়ে তুলতে, দ্বিপাক্ষিক সম্পর্কের উপর যৌথ গবেষণা শুরু করতে এবং আঞ্চলিক হটস্পটগুলোর সমাধানের পরামর্শ দিতে উৎসাহিত করেন।

এসআইআইএস সভাপতি অধ্যাপক শেন ডংজিও, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর লি কাইশেং, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং চায়না ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর রং ইং, ডিএসসি’র সমন্বয়কারী প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন এবং জেনেভায় জাতিসংঘ অফিস ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি শামীম আহসানও সেমিনারে বক্তব্য রাখেন।

বক্তারা চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশ ও চীনের উচিত পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি করা এবং সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা আরও গভীর করা, যাতে দুই দেশের উন্নয়ন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়নশীল দেশগুলোর সাধারণ স্বার্থ রক্ষা করা যায়। শিক্ষাবিদগণ দুই দেশের জনগণের মধ্যে নিবিড় এবং বিস্তৃত আলাপ-আলোচনা আদান-প্রদানের মাধ্যমে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে অনন্য অবদান রাখবেন।

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩০ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩১ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে