পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে হাতি হত্যার অভিযুক্ত জলিল অধরা-বরই বাগান উচ্ছেদ

তাহসিন মেহেরাব শাওন ( Contributor )

প্রকাশের সময়: 27-11-2023 04:20:10 am


গত শনিবার ২৫ নভেম্বর ২০২৩ ইংরেজি তারিখে কক্সবাজারের স্থানীয় দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকায় 

মোটা অংকের অর্থে বিদুৎ মিটার পাচ্ছে ভূমিদস্যু- হত্যা হচ্ছে বন্য প্রাণী  শিরোনামে সংবাদ প্রকাশিত পরপরই অভিযান চালিয়ে বরই বাগান উচ্ছেদ করা হয়েছে। 


রবিবার ২৬ নভেম্বর সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়া ঘোনা বিট শিয়া পাড়া এলাকায় এঅভিযান পরিচালনা করা হয়।


গত ২৪ নভেম্বর রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া এলাকায় নজির আহমেদের ছেলে জলিল নামের এক যুবক বিভিন্ন পশুপাখি, বন্যপ্রাণী ও মানুষের চুরির হাত থেকে বাউকুল বাঁচাতে বাগানের চারপাশে জিআই তার দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। চেয়ারম্যানের খামারের পাশের খেত থেকে ধান খেয়ে ওই ঝিরিপথ দিয়ে বনে ফিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায় বন্যহাতিটি। ফজরের আজানের আগে থেকে ঘণ্টা দুয়েক হাতিটি বাঁচার আকুতিতে চিৎকার করছিল। চিৎকার শুনলেও কেউ ভয়ে বের হননি। তবে সেই তারের সংযোগটি খুলে ফেললে হয়তো হাতিটি বেঁচে যেত। সকালে বনবিভাগের লোকজন জলিলের বাড়ি থেকে জিআই তারসহ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করে। 


স্থানীয়রা জানান,কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়া ঘোনা বিটের জমি দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণের প্রতিযোগিতা চলছে।একটি প্রভাবশালী মহল ও স্থানীয় কতিপয় দালার তদবির কারকদের প্রত্যক্ষ বনের জমিতে দিনে রাতে দখল প্রতিযোগিতায় মাঠে নেমেছে ওই অসাধু মহলটি।এছাড়াও ঘণ্টা দুয়েক হাতিটি বাঁচার আকুতিতে চিৎকার করছিল। চিৎকার শুনলেও কেউ ভয়ে বের হননি। তবে সেই তারের সংযোগটি খুলে ফেললে হয়তো হাতিটি বেঁচে যেত।ঘটনার পর থেকে সেই জলিল পালাতক রয়েছে। 


বন বিভাগ সুত্রে জানা যায়,কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের নির্দেশনায়  ঈদগাঁও রেঞ্জার আনোয়ার হোসেন খানের নের্তৃত্বে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা, রে‌ঞ্জের স্টাফ, ভি‌লেজার ও সি‌পি‌জি সদস্যরা বর্ণিত এলাকার জলিলের অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত টিনের বাড়ী ও বরই বাগান উচ্ছেদ করে বনভূমির প্রায় ৮০ শতক জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।


অভিযান পরিচালনা কারী ভোমরিয়া ঘোনা বিট কর্মকর্তা মমিনুর রহমান অ‌ভিযা‌নের সত্যতা নিশ্চিত করে বলেন, বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত টিনের বাড়ী ও জলিলের বরই বাগান উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।অবৈধ দখল থেকে বনের জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি চিকিৎসকসহ একটি টিম হাতিটির ময়নাতদন্ত করেছে। ঘটনার পর হতে জলিল পলাতক। সামাজিক বনায়নের গাছ কাটা ও বৈদ্যুতিক তারের বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও ময়নাতদন্ত রিপোর্টে প্রমাণ পাওয়া গেলে হাতি হত্যা মামলা করা হবে জানিয়েছেন ঈদগাঁও  রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন। 


ঈদগাঁওয়ের বন ও বন্য প্রাণী রক্ষায় উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে কক্সবাজার উত্তর বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসীরা।

Tag
আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৬ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে