পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ফাইনালের আগে থাকছে যেসব আয়োজন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-11-2023 09:10:44 am

চলতি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ফাইনালের আগে সমাপনী অনুষ্ঠানে থাকবে একাধিক চমক। গত ৫ অক্টোবর এই আহমেদাবাদেই ইংল‌্যান্ড বনাম নিউজিল‌্যান্ড ম্যাচ দিয়ে উদ্বোধন হয়েছিল বিশ্বকাপ ক্রিকেটের। 


কিন্তু সেই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান না থাকায় সমালোচিত হয়েছিল আয়োজকরা। পরে গত ১৪ অক্টোবর একই ভেন্যুতে ভারত-পাকিস্তান ম‌্যাচের আগে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। যেখানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবনরা।


ভারতীয় সংবাদমাধ্যমে খবর, ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের আগে সমাপনী অনুষ্ঠানে থাকছে জাঁকজমক আয়োজন। বিশ্বকাপ ফাইনাল দেখতে প্রধান অতিথি হিসেবে আহমেদাবাদে উপস্থিত থাকতে পারেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে খবর। 


এছাড়াও ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে। উপস্থিত থাকবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার। 


ফাইনালের আগে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে পারফর্ম করার কথা বলিউড গায়ক প্রীতম থেকে বিখ‌্যাত ব্রিটিশ গায়িকা দুয়া লিপার। তবে সমাপ্তি অনুষ্ঠানের সেরা আকর্ষণ ভারতের বিমানবাহিনীর ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিমের’ শো। 


‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম’ দেশটিতে ‘এয়ার শো’ করে থাকে। বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে ১০ মিনিট পারফর্ম করবে ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম’। 

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে