দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেরোবিতে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের নতুন কমিটি প্রকাশ

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 18-11-2023 08:30:50 am

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

গত শুক্রবার (১৭ নভেম্বর) গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১ বছরের মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।


নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: শাওন মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী গোলাম রাব্বানী। 


পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বেরোবি এর নবনির্বাচিত সভাপতি মো: শাওন মিয়া বলেন, "নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, ক্যাম্পাসের পরিবেশ রক্ষা করি"। পরিবেশবাদী এই স্লোগানকে ধারণ করে গ্রীন ভয়েস-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। নতুন কমিটির সভাপতি হিসেবে স্বপ্ন দেখি – বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ একটি সুন্দর পরিবেশ বিরাজ করে, যেখানে সেখানে কেউ ময়লা ফেলবেনা, কেউ পরিবেশ নোংরা করবেনা আর এসব নিয়ে আমরা কাজ করতে চাই। পাশাপাশি আমরা দক্ষতা উন্নয়নের যেসব কার্যাবলী রয়েছে সেদিকেও নজর দিতে চাই। বিগত চার বছরে বেরোবিতে সংগঠনটি বিভিন্ন ধরনের পরিবেশ সচেতনতামূলক কর্মকান্ড সম্পন্ন করে পরিচিতি ও গ্রহন যোগ্যতা লাভ করেছে । 


সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন- গ্রীন ভয়েস একটি সবুজ পৃথিবীর স্বপ্ন দেখে। এই স্বপ্নের সারথী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একটি সুন্দর টিম ওয়ার্কের মাধ্যমে আমরা গ্রীন ভয়েস,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর শাখাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এ আমাদের দৃঢ় প্রত্যয়।

"যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে"

জয়তু গ্রীন ভয়েস।

আরও খবর