তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

বানারীপাড়ায় শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Anamul kabir ( Contributor )

প্রকাশের সময়: 17-11-2023 02:46:50 am

বরিশালের বানারীপাড়ায় প্রধান শিক্ষক সৈয়দ মাহাবুবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধনে শিক্ষক সমাজ।
১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে বানারীপাড়া উপজেলা চত্তরে ইলুহার বিহারী লাল একাডেমী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৈয়দ মাহাবুবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করনের লক্ষ্যে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর বরিশাল ২ আসনের এমপি শাহে আলম, উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অফিসার ইনচার্জ বানারীপাড়া এর নিকট স্মারকলিপি প্রদান করা হয় ।
উল্লেখ্য যে, ১৩ নভেম্বর রবিবার সকালে স্কুলে যাবার সময় একই এলাকার সন্ত্রাসী চান্দু আকন এবং তার ছেলেসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে তার পথরোধ করে আতর্কিত হামলা চালায়। এতেও সন্ত্রাসীরা ক্ষ্যান্ত হয়নি, ঘরের ভিতরে আটকে রেখে নানাভাব নির্যাতনও চালায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। খবর পেয়ে এলাকাবাসি এবং স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মিলে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বানারীপাড়া হাসপাতালে নিয়ে আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুধাংশু কুমার মন্ডল বাদী হয়ে ওইদিন রাতে উপজেলার ইলুহার গ্রামের চান্দু আকন ও তার ছেলে সজিব আকনকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করনের লক্ষ্যে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকে সাফল্যমন্ডিত করার জন্য  উপস্থিত সকল মাধ্যমিক বিদ্যালয়, এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানগন এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত সকল সাংবাদিকবৃন্দদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৩০ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে