আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2023 03:40:20 pm


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নবীন সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১৯ই অক্টোবর রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়। 


 ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়া এ নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাব্য সাহা ও সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সহ কমিটির সকল সদস্য ও নবীন সদস্যবৃন্দ।


খালেদ সাইফুল্লাহ'র সঞ্চালনায় উক্ত নবীন বরণ অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাব্য সাহা তার বক্তব্যে নবীন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান, সেই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সকলে মিলে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সার্বিক উন্নয়নে সকলের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন।



 

সভাপতির বক্তব্য শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কমিটির সদস্যবৃন্দ নবীন সদস্যদের মাঝে নিজেদের পরিচয় তুলে ধরেন এবং দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন৷ কমিটির সকল সদস্যদের বক্তব্য শেষে নবীন সদস্যদের পরিচয় গ্রহণ করা হয় এবং তাদের অনুভূতি শোনা হয়৷


অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ নবীন সদস্যদের উদ্দেশ্যে সাংগঠনিক বিভিন্ন পরিকল্পনা ও নবীনদের লেখালেখি বিষয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।


আরও খবর