শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

দ. আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় অঘটনের জন্ম দিল নেদারল্যান্ডস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-10-2023 02:09:35 am

চলতি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রথম চমক দেখিয়েছিল আফগানিস্তান। আর এবার দ্বিতীয় চমক দেখালো নেদারল্যান্ডস। উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো মাটিতে নামালো ডাচরা। তিন দিনের ব্যবধানে বিশ্বকাপে এটি দ্বিতীয় অঘটন।


৪৩ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাচদের জয় ৩৮ রানে। এক বল বাকি থাকতেই সবকটি উইকেট হারায় বাভুমার দল। 


লক্ষ্য ছিল ২৪৬। চ্যালেঞ্জিং হলেও দক্ষিণ আফ্রিকার কাছে এই রান বাধা হওয়ার কথা নয়। তবে ডাচ বোলারদের তোপে ১১ ওভার পেরোতেই ৪৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা।  


মিলার-ক্লাসেন ৪৫ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। কিন্তু ক্লাসেন ২৮ আর জেনসেন ৯ রান করে ফেরার পর আবারো বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।


এক প্রান্ত আগলে রেখে ম্যাচ বের করে আনার চেষ্টা করেন ডেভিড মিলার। কিন্তু ৫২ বলে ৪৩ করে মিলার ফিরে গেলে প্রোটিয়াদের জয়ের আশা শেষ হয়ে যায়। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ব্যবধান কমানোর চেষ্টা করলেও দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে গেছে ২০৭ রানে। 


এর আগে কুইন্টন ডি কক (২২ বলে ২০), টেম্বা বাভুমা (৩১ বলে ১৬), এইডেন মার্করাম (১) এবং রসি ফন ডার ডাসেন (৪) করে ফেরেন।


আগের‌ ব্যাট করে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণ সামলে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করে নেদারল্যান্ডস। 

আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫১ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে