দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪১ একরের খুলনার ঐতিহ্যবাহী ব্রজলাল কলেজ।

৪১ একরের এই কলেজে পড়েন ৩৩ হাজার শিক্ষার্থী।

খুলনার সরকারি ব্রজলাল কলেজের দ্বিতীয় একাডেমিক ভবনটির সেমিনার কক্ষ তখন কানায় কানায় ঠাসা। আগ্রহ নিয়ে কথা শুনছিলেন উপস্থিত অংশগ্রহণকারীরা। আলোচক নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক কমল প্রসাদ ফিউয়াল। টি এস এলিয়টের দ্য ওয়েস্ট ল্যান্ড নিয়ে আলোচনা করছিলেন তিনি। 

দ্য ওয়েস্ট ল্যান্ড-এর শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনের আন্তর্জাতিক এই সেমিনারের আয়োজন করেছে কলেজের ইংরেজি বিভাগ। সেমিনারে নেপাল থেকে যোগ দিয়েছেন চারজন শিক্ষক। এর বাইরে সেমিনারে ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২৮ জন শিক্ষক-গবেষক গবেষণাপত্র উপস্থাপন করেছেন। 

সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিশাত আনিসা ও প্রথম বর্ষের শিক্ষার্থী মিম ইসলাম। আয়োজনটি বেশ প্রাণবন্ত হয়েছে বলে মনে করেন তাঁরা।

নিশাত বলেন, ‘আলোচনা শেষে আমাদের মধ্য থেকে অনেকে আলোচকদের প্রশ্নও করেছে। কিছুদিন আগে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মের দুই শ বছর উপলক্ষে যে সেমিনার হয়েছিল, সেটাও খুব ভালো লেগেছে।’

লেখক : প্রণব  মন্ডল 

Tag
আরও খবর