শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

মমর ১০ রূপে আত্মপ্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-10-2022 04:54:16 am

ফাইল ছবি



◾ বিনোদন ডেস্ক 


বাতাসে পূজার ঘ্রাণ। মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক। সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন তাঁদের সবচেয়ে বড় উৎসবে। সেজেছেন জাকিয়া বারী মমও। নাটক, সিনেমা, ওয়েব সিরিজে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন মম। তবে এবার তিনি হাজির হচ্ছেন আরও বৈচিত্র্যময় রূপে। একসঙ্গে ১০ চরিত্রে দেখা যাবে তাঁকে। 


মম জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে ‘পোর্টফোলিও’ নামে বিশেষ একটি শুট করেছেন তিনি। প্রোফাইল ট্যালেন্টের উদ্যোগে আয়োজিত এ শুটে ১০ রকমের নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এ উদ্যোগের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন ইয়াছির আল হক, স্টাইলিংয়ে রুবামা ফাইরুজ আর ফটোগ্রাফি করেছেন ভাস্কর স্যাম। 


মম বলেন, ‘নাটকে দ্বৈত চরিত্র করেছি অনেকবার। তবে এবার একসঙ্গে ১০টি চরিত্র করলাম। যেখানে স্থিরচিত্রের মাধ্যমে ভিজ্যুয়াল সাজানো হয়েছে। এটি প্রকাশের অপেক্ষায় আছি।’ আজ অষ্টমীতে প্রকাশ হবে বিশেষ এই পোর্টফোলিও। 


ফটোশুটটি করা হয়েছে দেবী দুর্গার দশভুজার আদলে। এই পোর্টফোলিওর উদ্দেশ্য, নারীর স্বাধীনতা, সৌন্দর্যসহ নারীর ১০টি দিক তুলে ধরা। মম বলেন, ‘ঈদ বা পূজা উৎসব, এগুলো তো সর্বজনীন। দুটো উৎসবেই আমরা আনন্দে মাতি। এবারের পূজায় আমরা চেয়েছি সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে যেন নারীর প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। সুযোগ ও সাহস পেলে নারীরাও যে জয় করতে পারে পৃথিবী, এ শুটের মাধ্যমে সেটিই মনে করিয়ে দেওয়া হয়েছে।’

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৫ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৯ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৪ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে