তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

তাণ্ডবে পাইরেসির হানা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-06-2025 04:36:29 pm

কিছু দিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছিলেন, পাইরেসি ঠেকাতে কড়া নজরদারি করা হচ্ছে। এরপরেও ঠেকানো গেল না। মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়ল শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’।


শুক্রবার (১৩ জুন) রাত থেকে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে ‘তাণ্ডব’ সিনেমার ঝকঝকে প্রিন্ট। এরপর এটি ছড়িয়ে পড়েছে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। পরে ইউটিউব থেকে সিনেমাটি সরিয়ে নিলেও এখনো ‘তাণ্ডব’ এর পাইরেটেড ভার্সন পাওয়া যাচ্ছে টেলিগ্রাম ও অন্যান্য ওয়েবসাইটে।


সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, পাইরেসি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে যে এজেন্সি নিয়োগ করা হয়, আমরাও সেই এজেন্সি নিয়োগ করেছি প্রথম থেকে। তাদের মাধ্যমে আমরা পাইরেসির বিষয়টি ভালোভাবে কন্ট্রোল করছি। যেসব পেজ থেকে ‘তাণ্ডব’ এর লিংক শেয়ার করা হচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের একবিন্দু ছাড় দেওয়া হবে না।


তবে প্রযোজকের মতে, পাইরেসির এই ঘটনা ‘তাণ্ডব’ এর ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে না। শাকিল বলেন, পৃথিবীতে যত বড় সিনেমা হয়েছে, প্রায় সবই পাইরেসির শিকার হয়েছে। এর আগে আমাদের ‘তুফান’ও পাইরেসির কবলে পড়েছিল।


তবে সিনেমা হলের বড় পর্দায় দেখার অভিজ্ঞতা অন্য কিছুর সঙ্গে মেলানো যাবে না। দর্শক তা জানে। সিনেমাটি একসময় ওটিটিতে আসবে, তবে তার মানে এই নয় যে, দর্শক হলে আসবে না। আগামী কয়েকদিনের বেশিরভাগ টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। 


গত রোজার ঈদেও পাইরেসির কবলে পড়েছিল শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়েছিল সিনেমার বিভিন্ন ক্লিপ। মুক্তির এক মাসের মাথায় পুরো সিনেমা পাইরেটেড হয়ে যায়। এবার ‘তাণ্ডব’ পাইরেসির কবলে পড়ল মাত্র এক সপ্তাহের মাথায়। এর ফলে সিনেমাটির ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


অ্যাকশন ঘরানার ‘তাণ্ডব’ বানিয়েছেন রায়হান রাফী। ঈদের দিন ১৩৩টি হলে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিন থেকে দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল ‘তাণ্ডব’। এতে শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, এফ এস নাঈম, রোজী সিদ্দিকীসহ অনেকে।

আরও খবর





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭১ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে