ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

জ্বালানির দাম বৃদ্ধি সব দিকে প্রভাব ফেলবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 03:26:17 am

সংগৃহীত ছবি



নিউজ ডেস্ক: 


দেশে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বাড়ানো হয়েছে। শুক্রবার রাতে জ্বালানি মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এখন থেকে ডিজেলের দাম হবে ১১৪ টাকা লিটার, যা এতো দিন ৮০ টাকা ছিলো। এ ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে ৩৪ টাকা। কেরোসিনের দামও একই হারে বাড়ানো হয়েছে। নতুন দর ডিজেলের সমান, অর্থাৎ ১১৪ টাকা লিটার।


হুট করে এত বেশি দাম বাড়ানোর চাপ দেশের অর্থনীতি নিতে পারবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, দাম কিছুটা বাড়ানো হবে, এই আশঙ্কা ছিলো। তবে সেটা সহনীয় পর্যায়ে রাখা যেতো। যতটা বাড়ানো হয়েছে, তা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবদিকে প্রভাব ফেলবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসাইন সিদ্দিকী বলেন, আমাদের বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম বাড়ানোর যৌক্তিকতা আছে। তবে সেটির একটা নির্দিষ্ট লিমিট আছে। যাতে এটি গ্রাহক পর্যায়ে প্রভাব ফেলতে না পারে। কিন্তু হঠাৎ করে এতো বেশি বেড়ে যাওয়ার সাথে জ্বালানি রিলেটেড অন্যান্য বিষয়েও প্রভাব ফেলবে। সেটি পাবলিক পর্যায়ে বেশি হবে। এক্ষেত্রে সরকারের উচিত ছিলো অন্যান্য সব বিষয়ও বিবেচনায় নিয়ে দাম বাড়ানো। এখন এটি সাধারণ পাবলিকের জন্য অসহনীয় হয়ে উঠবে।




তিনি বলেন, আমরা যদি দেখি গতবছরের মূল্যস্ফীতি তুলনায় এবছর মূল্যস্ফীতি অনেক বেশি বেড়েছে। যেটি আগামিতে ডাবল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের জন্য এটি খুবই আশঙ্কাজনক।


মূল্যস্ফীতি যখন আরো বেড়ে যাবে তখন বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা দেখা দিবে এবং সেটি তখন আরো বেশি প্রভাব ফেলবে। তাই জ্বালানির দাম এতো বেশি বাড়ানোটা সরকারের কতটা যৌক্তিক হয়েছে, সেটা বিবেচনার দাবি রাখে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ বলেন, জ্বালানির সাথে সবকিছু সম্পর্কিত। বেশির ভাগ জিনিসের সাথেই জ্বালানির সম্পর্ক রয়েছে। আর সেগুলো উৎপাদনের ক্ষেত্রে যখন প্রোডাকশন কস্ট্ বেড়ে যাবে অটোমেটিক সেটা গ্রাহক পর্যায়ে প্রভাব ফেলবে। সরকার চাইলে ক্রমান্বয়ে বাড়াতে পারতো। কিন্তু হুট করে এত বেশি বাড়ানোটা সাধারণ মানুষের জন্য অনেক বেশি চাপ সৃষ্টি করবে।


অর্থনীতিবিদ অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন বলেন, সরকার বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্য বাড়িয়েছে। এই বৃদ্ধি সাধারণ জনগণ পর্যায়ে প্রভাব ফেলবে, এটা নিশ্চিত। তবে সার্বিক দিক বিবেচনায় দাম বাড়তে পারে।

আরও খবর