নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিশ্বকাপ দলে আলোচিত সেই তানজিম হাসান সাকিব

ভারতে অনুষ্ঠেয় পঞ্চাশ ওভারের বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এতে দেশ সেরা ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জায়গা হয়নি। তার জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। 

এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আছেন বিশ্বকাপের ১৫ জনের দলে। এছাড়া পেস আক্রমণে জায়গা হয়েছে তরুণ তানজিম হাসান সাকিবের। 

সদ্য সমাপ্ত এশিয়া কাপের শেষ ম্যাচে জাতীয় দলে অভিষেক হয় তানজিম সাকিবের। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন তানজিম হাসান সাকিব। 

বাংলাদেশ ক্রিকেটে আগমনের বার্তা দিয়েছেন বেশ জোরেশোরেই। প্রতিপক্ষও সমীহ জাগানোর মতোই। ভারতের বিপক্ষে অভিষেকের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড। তবে সিনিয়র ক্যারিয়ারের দুই ম্যাচ খেলেই ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। 

দুর্দান্ত অভিষেকের পর ফেসবুকে তার অনেক আগের একটি স্ট্যাটাস ভাইরাল হয়, যা নিয়ে তৈরি হয় বিতর্ক। বিতর্কের জেরে ক্ষমাও চান তরুণ এ পেসার।


তবে তামিম ইকবাল না থাকলেও এসেছেন আরেক তামিম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। জাতীয় দলে নিজের প্রথম ম্যাচগুলোতে অবশ্য জুনিয়র তামিমের ভাল কিছু করা হয়নি। ইমার্জিং এশিয়া কাপে নিজের পারফর্মের সুবাদেই ভারতের ফ্লাইট ধরছেন তিনি। 


বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আরও খবর


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১২ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে