ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-07-2026 10:24:21 pm

প্রথমবারের মতো ভারতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ফুটবলের পরাশক্তি ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) স্বাগতিক ভারতের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।


বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ খেলার পর আমাদের পরবর্তী গন্তব্য হবে ভারত, যেখানে আমরা আমাদের ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায় রচনা করব। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিল জাতীয় দল প্রথমবারের মতো ভারতের মাটিতে মাঠে নামবে।


সেই সঙ্গে ভারতীয় ব্রাজিল ভক্তদের প্রশংসা করে জানানো হয়েছে, এমন একটি দেশের সঙ্গে মুখোমুখি হওয়া আমাদের জন্য অত্যন্ত বিশেষ মুহূর্ত, যারা ব্রাজিল দলের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক গোষ্ঠীকে ধারণ করে। 


প্রজন্ম থেকে প্রজন্মে যারা অত্যন্ত ভালোবাসা ও আবেগের সঙ্গে ব্রাজিলীয় ফুটবলের ইতিহাস অনুসরণ করে এসেছে। আমরা লাখ লাখ ভারতীয় ভক্তদের সঙ্গে এই মুহূর্তটি উপভোগ করতে উন্মুখ হয়ে আছি। দেখা হবে কলকাতায়!


সিবিএফ ও ভারতীয় সমন্বয়কদের মধ্যে এই আলোচনার সূচনা হয়েছিল ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ চলাকালীন। বিশ্বকাপে ভারতীয় ভক্তদের অবিশ্বাস্য উন্মাদনা ও আবেগ দেখে ভারতে ম্যাচ খেলার ব্যাপারে ব্রাজিলের আগ্রহ বহুগুণ বেড়ে যায়। 


সারা ভারতজুড়ে বিশালাকার স্ক্রিনিং, দেয়ালচিত্র (ম্যুরাল) এবং লাখ লাখ ব্রাজিল সমর্থকদের উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল।


তবে ভারতের মতো একটি দলের বিপক্ষে আনচেলত্তি দলের মূল খেলোয়াড় নিয়ে আসবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৮ কোপা আমেরিকাকে সামনে রেখে প্রীতি ম্যাচগুলোতে তরুণ ও নতুন খেলোয়াড়দের নিয়ে কঠিন পরীক্ষা চালাতে পারে আনচেলত্তি।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৭ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে