শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

আজ ১৯ আগষ্ট বিশ্ব মানবিক দিবস।

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 19-08-2023 10:44:30 am

আজ ১৯ আগষ্ট বিশ্ব মানবিক দিবস


এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা 


বিশ্ব মানবতা দিবস আজ। জাতিসংঘের নির্দেশনায় প্রতি বছর ১৯ আগস্ট সারা বিশ্বে উদযাপিত হয় দিবসটি। যারা চরম আত্মত্যাগ করে, মানব সেবায় ব্রতী হয়েছেন, মানব কল্যাণে, মানবের উন্নতি সাধনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের উদ্দেশে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।



সেরগিও ভিয়েরা দ মেলো ব্রাজিলের জাতিসংঘের কূটনীতিক ছিলেন। দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি মানবিক ও রাজনৈতিক কাজে যুক্ত ছিলেন। ২০০৩ সালে তিনি তার ২১ সহকর্মীকে সঙ্গে নিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইরাকে বাগদাদে গিয়েছিলেন। ১৯ আগস্ট ইরাকের জাতিসংঘ কার্যালয়ে বোমা হামলায় তারা সবাই নিহত হন।


তার এই চরমতম পরিস্থিতির আগে প্রায় ৩৪ বছরেরও বেশি সময় ধরে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তের সর্বহারা মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন। কোনও কিছুই তাকে তার ব্রত থেকে সরাতে পারেনি। তার সেই মহান ব্রত যেন কখনো থমকে না যায় সেজন্য গঠিত হয়েছে সেরগিও ভিয়েরা দ মেলো ফাউন্ডেশন।


তারা সেরগিও ভিয়েরা দ মেলো ও তার সহকর্মীদের প্রয়াণ দিবসটিকে বিশ্ব মানবতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। এরপরই ২০০৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেয় যে ২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বমানবতা দিবস পালিত হবে। সে অনুযায়ী বিভিন্ন দেশের আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাকে এ দিবস পালনের জন্য আমন্ত্রণ জানায়। এর মাধ্যমে সারা বিশ্বের সাধারণ নাগরিকদের মানবিক কাজের প্রতি সমর্থন জোরদার করা হয়।



সারা বিশ্বে বহু মানুষ শুধুমাত্র মানবিক সহায়তার উপর নির্ভর করে বেঁচে আছে। এদের যদি এক সঙ্গে করে পৃথিবীর কোনো স্থানে আশ্রয় দেওয়া হয়, তাহলে সেটি হবে পৃথিবীর দশম জনবহুল দেশ। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও তীব্র অরক্ষিত অবস্থার মধ্যে বসবাসকারী এমন অসহায় মানুষের জীবনে প্রয়োজন সেরগিও ভিয়েরা দ মেলোর মতো মানুষের। প্রতি বৎসর ভিন্ন ভিন্ন ভাবনায় প্রতিপাদ্য বিষয় নিয়ে উদযাপিত হলেও আসল লক্ষ্য কিন্তু স্থির।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে