উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

রূপগঞ্জে প্রভাবশালীর দখলীয় দশ কোটি টাকা মূল্যের সরকারী জমি দখলমুক্ত

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 17-08-2023 09:46:48 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  প্রভাবশালীর দখলে থাকা ১০ কোটি টাকা মূল্যের ৫৫ শতাংশ সরকারি জমি দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন । বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকায় অবস্থিত ওই সরকারি জমি উদ্ধার করা হয়। সরকারি জমি উদ্ধার করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, ভুলতা ইউনিয়নের টেলাপাড়া গ্রামের আফজাল হোসেন নামের এক প্রভাবশালী আমলাবো মৌজার আরএস ৩৫৯ খতিয়ানের ১৫৯৬ দাগের সরকারি অর্পিত ৫৫ শতাংশ জমি ভুয়া কাগজে মালিক দাবি করে দখল করে। সরকারি জমি প্রভাবশালীর দখলে হওয়ায় দীর্ঘদিন সরকার রাজস্ব থেকে বঞ্চিত ছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ৫৫ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করে লীজ দেওয়ার উদ্যোগ নেন। পরে ওই জমি স্থানীয় ব্যবসায়ী ইমরান হোসেন, ফয়সাল, হিমেল, রাজিব হোসেন, আরিফুল ইসলাম, মাইনুল ইসলাম মানিক ও বেলায়েত হোসেনকে লীজ দেওয়া হয়। লীজ দেওয়ার পর লীজ গ্রহীতারা সরকারি জমির সম্পূর্ণ খাজনা পরিশোধ করেন। এতে সরকার রাজস্ব পান। এদিকে, উপজেলা প্রশাসনের নির্দেশে সরকারি ৫৫ শতাংশ জমি প্রভাবশালীর দখল থেকে দখলমুক্ত করা হয় । 


লীজ গ্রহীতা ইমরান হোসেন বলেন, প্রভাবশালী আফজাল হোসেন জাল দলিল তৈরি করে সরকারি সম্পত্তি মালিকানা দাবি করে আসছিল। প্রশাসন জমিটি দখল মুক্ত করে আমাদের লীজ দিয়েছেন। আমরা সরকারি সম্পত্তিটি সরকারি নিয়ম অনুযায়ী ভোগ দখল এবং রক্ষণাবেক্ষণ করবো ইনশাল্লাহ। 


 আফজাল হোসেনের স্ত্রী কুলসুম বেগম বলেন, জাল দলিলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। জমিটি আমরা ক্রয় করেছিলাম। জমি পাওয়ার জন্য প্রয়োজনে আদালতে মামলা করবো।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ইমরান হোসেনদের সরকারি অর্পিত ৫৫ শতাংশ জমি লীজ দেওয়া হয়েছে। জমিটি প্রভাবশালীর দখল থেকে দখলমুক্ত করে দেয়া হয়েছে। প্রভাবশালীদের দখলে থাকা অন্যান্য সরকারি সম্পত্তিও সরকারি নিয়ম অনুযায়ী দখলমুক্ত করে লীজ দেওয়া হবে। এতে সরকারের রাজস্ব বাড়বে। যত বড় প্রভাবশালী হোক না কেন কাউকে সরকারি সম্পত্তি দখল করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ইউএনও।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে