দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামান্য বৃষ্টিতেই রাস্তার বেহাল দশা,শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে

জমে থাকা কাদা মাড়িয়ে ক্লাসের দিকে যাচ্ছেন শিক্ষার্থীরা। ফাইল ছবি


নজরুল বিশ্ববিদ্যালয়ের(জাককানইবি) রাস্তার বেহাল দশা। এসব রাস্তায় নেই কংক্রিট বা পিচের ঢালাই। সামান্য বৃষ্টিতেই ইটের রাস্তায় কাদা ও পানি জমে যায় এছাড়া ইটের রাস্তায় নেই ড্রেনেজ ব্যবস্থাও।


বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক থেকে ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনের অভ্যন্তরীণ রাস্তায় বৃষ্টি হলেই দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের। এটি ক্যাম্পাসের জনবহুল ও গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ায় দুর্ভোগে পড়েন ওই সব এলাকা দিয়ে চলাচলকারী পথচারী ও শিক্ষক-শিক্ষার্থীরা।


রবিবার সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, অগ্নিবীনা ও বঙ্গবন্ধু হল এর সামনে,চন্দ্রবিন্দু,জয় বাংলা ভাষ্কর্য,শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল,ক্যাম্পাস সংলগ্ন চারুদ্বীপ ছাত্রী মেস এলাকাসহ বিভিন্ন রাস্তায় কাদা ও জলাবদ্ধতা তৈরি হয়েছে৷ এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। জমা পানি দুর্গন্ধ ছড়ায় ও এডিস মশা সৃষ্টি করে। সন্ধ্যার পর কোথাও বসার স্থান নেই মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠে শিক্ষার্থীরা।


কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাইলে নাম না প্রকাশ করার শর্তে তারা জানান,এই যে রাস্তার বেহাল দশা এসব কি প্রশাসন দেখে না? রাস্তায় এত কাদা থাকলে আমাদের চলাফেরায় সমস্যা হয়। আমাদের দিকে তাকিয়ে দয়াকরে রাস্তাগুলোর ব্যবস্থা নেওয়া উচিত।


বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আরেক শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসে আসার পর থেকে এই অবস্থা দেখছি ,আমি এখন তৃতীয় বর্ষে পড়ি আজ পর্যন্ত রাস্তাগুলোর কাজ সম্পন্ন হলো না। সেকেন্ড গেটে এক মেয়ে পিছলে পড়ে ব্যথা পাওয়া সে আর ক্লাসে যেতে পারে নি।আমার সকাল ১০টা থেকে ক্লাস থাকলেও বৃষ্টি আর রাস্তায় কাদা-পানি থাকায় ক্লাসে পৌঁছাতে দেরি হয়েছিলো।


এছাড়া এক অভিভাবক তার মেয়েকে আজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের রাস্তা-ঘাট নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।


রাস্তা মেরামতের বিষয়ে প্রধান প্রকৌশলী মো.হাফিজুর রহমানের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 



আরও খবর