মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

বানারীপাড়ার সৈয়দকাঠীতে ঝুকিপূর্ন সাঁকো পেড়িয়ে যেতে হচ্ছে স্কুলে

Anamul kabir ( Contributor )

প্রকাশের সময়: 12-08-2023 04:01:26 pm


বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ঝুকি নিয়ে বিপদজনক সাঁকো পেড়িয়ে স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন, যুগের সাথে পাল্লা দিয়ে এই ইউনিয়নেও নানান উন্নয়ন মূলক কার্যক্রম চলছ কিন্তু বিগত ৫০ বছরেও উন্নয়নের ছোয়া পায়নি মালিকান্দা সরদার বাড়ি থেকে পঞ্চগ্রাম বাজারের রাস্তা। যোগাযোগ ব্যাবস্থার কারনে এ গ্রামের উৎপাদিত সবজির ভালো দাম ও পান না কৃষক। গ্রাম থেকে শহরে চলে গেছে অনেক পরিবার। এ ছাড়াও এখানে অবস্থিত মালিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা ঝুকি নিয়ে বিপদজনক সাঁকো, কার্দমাক্ত রাস্তা, কখনো হাটু সমান পানি পেরিয়ে যেতে হচ্ছে স্কুলে। সরদার বাড়ি থেকে স্কুলটি যেতে সময় লাগে মাত্র ৫-৭ মিনিট কিন্তু বিপদজনক সাঁকো, কাঁদা, পানি পেরিয়ে যেতে সময় লাগে প্রায় ২০ মিনিট তাও আবার কাঁদা মেখে পানিতে ভিজে ক্লাস করতে হচ্ছে। এ সমস্যার প্রতিকার জন্য প্রয়োজন একটি কালভার্ট ও রাস্তায় মাটি ভরাট।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকগন জননান, স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকি পানিতে পড়ল কিনা, কাঁদায় পিছলা খেয়ে হাত পায়ে ব্যাথা পেল কিনা।
অন্য এক অভিভাবক জানান, আমরা ছোট বেলায় ২ টি কাপড় স্কুলে নিয়ে যেতাম। যাওয়ার সময় যেটা পড়তাম সেটা ভিজে যেত ফলে সেটা পাল্টাতে হতো। এখনাকার এই ডিজিটাল যুগে আমাদের বাচ্চারা একই কষ্ট করছে এটা খুবই দুঃখজনক।
ওই বাড়ির দুই ভাই জানন, আমাদের এখানকার যোগাযোগ ব্যাবস্থার কারনে ও বাচ্চাদের পড়াশোনা জন্য বাড়ি ছেড়ে বাসাভাড়া করে শহরে থেকেছি। ৩০ বছর পর এখনো সেই রাস্তা, সেই বিপদজনক সাঁকো ।
তাই এলাকাবাসীর প্রনের দাবি একটি কালভার্ট ও রাস্তায় মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার।

আরও খবর