পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

তরুণ কলাম লেখক ফোরাম,রাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি

ফাইল ছবি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী  বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ ২০-০৯-২০২২ তারিখে শাখা সভাপতি মোঃ আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাজমুন নাহার জেমির এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যদের  পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। 


কমিটির অন্যান্য সদস্যরা হলে সহ-সভাপতি নবনীতা বিশ্বাস,  যুগ্ম সাধারণ সম্পাদক আজিত মনি দাস, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ টিপু সুলতান, দপ্তর সম্পাদক মো.লিমন আহমেদ,উপ দপ্তর সম্পাদক আবু সায়েম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুনতা হেনা, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক সজীব মেহেদী, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর নুর, সাহিত্য ও প্রচার সম্পাদক ইমরান লস্কর, সম্পাদকীয় পর্ষদ হিসেবে দায়িত্ব পালন করবেন শাওন হাসান ও  উম্মে আতিয়া বিনতে আকবার।




গত ২৩আগস্ট সংগঠনটির সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ আরিফুল ইসলাম কে সভাপতি এবং সাধারণ সম্পাদক নাজমুন নাহার জেমি মনোনীত হয়। এতে  সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।


জানা গেছে, তারা দু’জনই ২০২১-২২ কার্যবর্ষে যথাক্রমে সাংগঠনিক সম্পাদক   ও অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।



কেন্দ্রীয়ভাবে  সভাপতি পদে বিবেচনা করায় আরিফুল ইসলাম  বলেন,  তরুণ কলাম লেখক ফোরামের প্রতি ধন্যবাদ আমার প্রতি আস্থা রাখার জন্য। একনিষ্ঠভাবে কাজ করে ফোরামের কাজকে আরো বেগবান করতে চাই। নিজের কিছু চিন্তা ভাবনা আছে তা বাস্তবায়ন করতে চাই। যারা লেখালিখি ও চিন্তাভাবনা করতে আগ্রহী তাদের এক সাথে করে সংগঠনকে সমৃদ্ধ করতে চাই।


সাধারণ সম্পাদক নাজমুন নাহার জেমি  বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পরিবারের সাথে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা।  নিজেকে ধন্য মনে করছি যে,  লেখালেখির এত বড় একটা প্লাটফর্মে যুক্ত হতে পেরেছি এবং সাংগঠনিক নতুন দায়িত্ব অর্পণ করার জন্য। তরুণ কলাম লেখক ফোরাম ছিল বলেই আমি লেখালেখি শিখেছি। আমার মাধ্যমে তরুণ প্রজন্মকে লেখালেখিতে উদ্ধুদ্ধ করতে চাই। ফোরামকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতি আস্থা রাখার জন্য।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

আরও খবর