উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

বঙ্গবন্ধু‌ বেঁচে থাকলে বাংলাদেশ আরো এগিয়ে যেত === বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 09-08-2023 12:01:09 pm

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বি‌দে‌শে পা‌লি‌য়ে থাকা বাকি খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানি‌য়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, "বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু‌কে হত্যা ক‌রে খু‌নিরা দেশ‌কে পি‌ছি‌য়ে দি‌য়ে‌ছিল। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাঙ্গালী জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু‌ বেঁচে থাকলে বাংলাদেশ আরো এগিয়ে যেত। বঙ্গবন্ধুর বাকি খুনি যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। য‌দি জাতির পিতার বাকি খুনিদের ফাঁসির রায় কার্যকর করা যায়, তাহলে জাতির জনকসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মা শান্তি পাবে।"


জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের ৯ টি স্থানে আলাদাভাবে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনু‌ষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতিই প্রমাণ করছে আওয়ামী লীগ উন্নয়নবান্ধব সরকার জা‌নি‌য়ে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, "বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেনি বরং দেশের সম্পদ লুটপাট করেছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পৃথিবীর বুকে একটি মর্যাদাশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।"


জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার পথে উল্লেখ ক‌রে মন্ত্রী বলেন, "বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন তার কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে আমরা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবো। আপনারা (রূপগঞ্জবাসী) উন্নয়ন দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেবেন। বিএনপি-জামায়াত নানা কথা বলবে। মিথ্যা কথা বলবে। তাদের কথা কেউ শুনবেন না।"


ভোলা‌বো ইউ‌নিয়ন আওয়ামীলীগের সভাপ‌তি আবুল হো‌সেন খান এর সভাপ‌তিত্বে ও ভোলা‌বো ইউ‌নিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান আশকারী'র সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য মোহাম্মদ আনছার আলী, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য শিলা রানী পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপ‌তি ইমন হাসান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার, উপজেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপ‌জেলা ছাত্রলী‌গের সহসভাপ‌তি নাজমুল হাসান সবুজ, উপ‌জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মামুনুর র‌শিদ, মিরাজ মোল্লা ও রোবা‌য়েত হাসান রা‌কিব, ভোলা‌বো ইউনিয়ন যুবলী‌গের সভাপ‌তি জা‌হিদ খন্দকার, ভোলা‌বো ইউনিয়ন যুবলী‌গের সাধারন সম্পাদক কাউসার প্রধান সহ অনেকে।


এসব অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে