নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

শার্শায় ব্রীজ পারাপার নিয়ে হাতাহাতি এক জনের মৃত্যু

Jakir Hossain ( Contributor )

প্রকাশের সময়: 27-06-2023 03:47:56 pm

শার্শা থানা

জাকির হোসেন: মেরামত করা ব্রীজের উপর দিয়ে পারাপার হওয়া নিয়ে মারামারিতে যশোরের শার্শায় জয়নাল মোড়ল (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। নিহত জয়নাল মোড়ল শার্শা সীমান্তের মহিষাকুড়া গ্রামের মৃত আবুল মোড়লের ছেলে।গত ২৫ জুন রবিবার ঘটনার রাতে জয়নাল মোড়লকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ২৬ জুন রাতে তার মৃত্যু হয়।


ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম জয়নাল মহিষাকুরা ভাঙ্গা ব্রীজ মেরামত করায় ব্রিজ পাহারা দেওয়া কালীন সময় আসামি উক্ত ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল পারাপার করতে চাইলে ভিকটিম জয়নাল বাধা-প্রদান করে। তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি শামীম জয়নাল কে লাথি দিলে জয়নাল ব্রিজের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় ভিকটিমকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করিলে পথেই সে মৃত্যুবরণ করে। শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, মরদেহ পোস্টমর্টেমের জন্য যশোরে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে এখনো কোন অভিযোগ এন্ট্রি হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও খবর


deshchitro-6ae75c4c4538b-011126093540.webp
তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায়

১০ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে