ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কবিতা-'সামনে কবর নাই মোদের খবর''

কলমে-(মোঃ জাকির হোসেন রিংকু)

         *****************

হে অহংকারী বিত্তবান,অর্থশালী জন,

ধনদৌলতের চিত্তে পাপে ডুবিয়াছে মন।


সুপ্তি ভাঙ্গিলে দেখিবে সকাল,

নচেৎ চির নিদ্রায় শায়িত পরকাল।


শূন্য হাতে এসেছিলে,খালি হাতে যাবে,

কাফনের কাপড় পকেট বিহীন,অন্ধকার কবরে।


আপন আপন ভাবিয়াছ যাকে করিবে পর,

নিজগৃহে পরবাসী আশ্রয় নাহে আর।


মৃত্যুর স্বাদে সংসার আর ব্যস্ততা করিবে বিদায়,

মসজিদের চার পায়ের খাটিয়া বাড়িতে,লাশ বহনের প্রত্যাশায়।


মাতা-পিতা,ভাই-বোন আত্মীয়-স্বজন,

পত্নী,পুত্র,কন্যা আর পরিজন চিরবিচ্ছেদ মায়ার বাঁধন।


আপন জন চলিতেছে চিরজনমের তরে,

গহীন অন্ধকার মাটির কবরে।


ডাকিবে মোদের লাশ,ঐ ব্যক্তি নাই যে আর,হইয়াছে অস্তিত্বহীন সাজ।


মাইকের প্রচারে অনুষ্ঠিত আজ,

এত সময় ঘোষণা: মরহুমের জানাজার নামাজ।


জনে জনে কাটিবে জংলার বাঁশ,

দলে দলে করিবে কবর খননের কাজ।


একদল খরিদ করিবে সুগন্ধি আর কাফনের কাপড়,বরই পাতা গরম পানিতে 

চিরজনমের গোসল।


কালকে ছিলে হাটে ঘাটে,ধরণীতে,

একই সময় আজ জানাজা মাঠে।


অদৃশ্য চিরকাল সঙ্গী আমলে, পাপ,নেক,পুণ্য,অসহায়-গরীবকে করিয়া তুচ্ছ-তাচ্ছিল্য।


 হিংসা আর অহংকারে আমলের খাতা শূন্য,

 জীবাত্মার কল্যাণে নেক পরিপূর্ণ।

 

দুনিয়ায় কামাই কোরিয়া,আখেরাত গড়িবে,

জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করিবে।


ইহকালের সুখ দুঃখ ক্ষণস্থায়ী,পরকালের মহা পরমসুখ চিরস্থায়ী,

পাপ কর্মে প্রবল তীব্র যন্ত্রণাদায়ক শাস্তি অনন্তকাল দুঃখভোগ।


বয়স দরিয়া রাখিতে পারি নি ভাই,

প্রতি নিঃশ্বাসে আয়াত কমিয়াছে,

সময় কহি গেল হঠাৎ কবরের যাত্রী হাই।


দুনিয়ায় মুসাফির মেহমান মোরা,

এসেছি সফরে গন্তব্যস্থান কবরে,

সামনে কবর নাই মোদের খবর।

আরও খবর




deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩২ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে