বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

ইসলামে মানুষকে খাবার খাওয়ানোর সওয়াব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-06-2023 02:30:01 am

◾আবদুল আযীয কাসেমি :  মানুষের খাবারের জোগান দেওয়া, বিশেষ করে সহায়-সম্বলহীন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি অসাধারণ মানবিক গুণ। এই গুণের কারণে মানুষ যেভাবে তার রবের কাছে প্রিয় হয়, তেমনি সে বরিত হয় সাধারণ মানুষের কাছেও। এই ধরনের মানুষ তাদের কাছে ফেরেশতাতুল্য বিবেচিত হয়। তাদের হৃদয়ে এই মানুষগুলোর জন্য থাকে বিশাল সিংহাসন। নিষ্ঠার সঙ্গে এ কাজ আঞ্জাম দেওয়ার মাধ্যমে একজন মানুষ আল্লাহর কাছেও পান অসামান্য মর্যাদা ও সওয়াব। ইসলাম এ বিষয়ে বেশ জোর দিয়েছে। 


আল্লাহ তাআলা কিছু মানুষের প্রশংসা করে বলেন, ‘খাবারদাবারের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত, এতিম ও বন্দীকে খাবার দেয় এবং বলে—কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা তোমাদের খাবার দিই, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না; কৃতজ্ঞতাও নয়।’ (সুরা ইনসান: ৯-১০) 


এ বিষয়ে অসাধারণ এক হাদিসের ভাষ্য দেখুন—এক সাহাবি এসে নবী (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘ইসলামের কোন আমলগুলো সবচেয়ে উত্তম?’ তিনি বললেন, ‘তুমি মানুষকে খাবার দেবে। আর পরিচিত-অপরিচিত—সবাইকে সালাম দেবে।’ (বুখারি) এই হাদিস থেকে বোঝা যায়, ইসলামের মূল স্তম্ভের পর সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল দুইটি। পরিবারের প্রয়োজন পূরণ করার পর উদ্বৃত্ত খাবার অন্যকে খাওয়ানো। যেমন, আশপাশের গরিব, ভিক্ষুক, মহল্লার নিরাপত্তারক্ষী। এ ছাড়া বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এবং সহকর্মীও এর আওতাভুক্ত হতে পারে। 


গরিব মানুষকেই খাওয়াতে হবে—হাদিসে এমনটা বলা হয়নি। বড়লোককে খাওয়ানোও সুন্নত। তবে জাকাত ও ওয়াজিব সদকা থেকে তাদের খাওয়ানো যাবে না। পারিবারিক দাওয়াত, বিয়ের ওয়ালিমা (বউভাত) ইত্যাদি—সবই এর আওতাভুক্ত। তবে আয়োজনটা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে।


লেখক: আবদুল আযীয কাসেমি

শিক্ষক ও হাদিস গবেষক

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

২৩ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২৫ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭৭ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে