যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

সুদান থেকে সব বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-05-2023 09:48:10 am

যুদ্ধকবলিত সুদানে অবস্থানরত সব বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।



গতকাল বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যদের মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ চলছে। গত এক মাসে এ সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন।


সেহেলী সাবরীন বলেন, সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে ৭২১ বাংলাদেশিকে সরকারি খরচে সুদান ফিরিয়ে আনা হয়েছে। উত্তর আফ্রিকার দেশটিতে এক হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৮০০ বাংলাদেশি দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন।


তিনি বলেন, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেল থেকে একজন কনস্যুলারকে সুদানে বাংলাদেশের দূতাবাসকে সহায়তা করতে বন্দরসুদানে গিয়ে বাংলাদেশের প্রত্যাবাসনে নিরলসভাবে কাজ করেন। ৭২১ বাংলাদেশির নিরাপদ প্রত্যাবাসন শেষে তিনি জেদ্দায় ফেরেন। খার্তুম থেকে সুদানে বাংলাদেশি দূতাবাসের ভাড়া করা ১৩টি বাসযোগে সর্বপ্রথম ৬৫০ বাংলাদেশি গত ২ মে বন্দরসুদানে পৌঁছান।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও বলেন, প্রথমে সৌদি নৌবাহিনীর জাহাজে তাদের জেদ্দায় পাঠাতে চেষ্টা করেন সেখানকার বাংলাদেশি রাষ্ট্রদূত। কিন্তু সেখানে সৌদি নৌবাহিনীর পর্যাপ্ত জাহাজ ছিল না। পরে ১৩৫ বাংলাদেশিকে সৌদি বিমানবাহিনীর তিনটি সামরিক বিমানে ৪৫ জন করে জেদ্দায় পাঠিয়ে দেওয়া হয়। ওই ১৩৫ জনের সঙ্গে আরও একজনকে যুক্ত করে ১৩৬ বাংলাদেশিকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশে নিয়ে আসা হয়।


এরপর ২৩৯ সুদানপ্রবাসীসহ বাংলাদেশ বিমানের ফ্লাইট গত ১২ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুদানে অবস্থিত বাকি বাংলাদেশিদের বদর এয়ারলাইন্সে সরকারি খরচে জেদ্দায় নিয়ে আসা হচ্ছে। এরপর দ্রুতই তাদের ঢাকায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, যোগ করেন সেহেলী সাবরীন।


আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১২৩৩ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২৪৯ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে