হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ধীরস্থিরে নামাজ আদায়ের গুরুত্ব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-05-2023 09:53:45 am

© সংগৃহীত ছবি

◾মুফতি আবু দারদা 


নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে দাঁড়ানোর অর্থ আল্লাহর দরবারে উপস্থিত হওয়া। তাই তা আদায়ে তাড়াহুড়ো করা কোনোভাবেই কাম্য নয়। বরং নামাজের সব আবশ্যক বিষয়াবলি ধীরস্থিরভাবে আদায় করা ওয়াজিব। (বুখারি: ৭৯৩ ও মুসলিম: ৩৯৭)


নামাজে যারা পূর্ণভাবে রুকু-সেজদা আদায় করে না, তাদের সবচেয়ে বড় চোর সাব্যস্ত করেছেন মহানবী (সা.)। হজরত নোমান ইবনে মুররা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মদ্যপ, চোর ও ব্যভিচারী সম্পর্কে তোমাদের কী মত?’ যখন এই প্রশ্ন করা হয়, তখনো এগুলো সম্পর্কে কোনো বিধান অবতীর্ণ হয়নি। 


তাঁরা উত্তর দিলেন, ‘আল্লাহ ও তাঁর রাসুল অধিক জ্ঞাত।’ রাসুল (সা.) বললেন, ‘এগুলো ঘৃণ্য ও জঘন্য পাপ, এসবের সাজা রয়েছে। আর যে ব্যক্তি নিজের নামাজ চুরি করে, সে চুরিই সবচেয়ে বড় চুরি।’ তাঁরা (সাহাবিরা) বললেন, ‘হে আল্লাহর রাসুল, আপন নামাজ চুরি করে কীভাবে?’ তিনি বলেন, ‘যে নামাজের রুকু ও সেজদা পূর্ণভাবে আদায় করে না।’ (মুয়াত্তায়ে মালেক: ৩৮৯)


যাঁরা যত্নসহকারে একাগ্রতার সঙ্গে সময়মতো শুদ্ধভাবে নামাজ আদায় করেন, তাঁদের সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ, যা আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে ব্যক্তি এই নামাজগুলোর জন্য ভালোভাবে অজু করবে, সঠিক সময়ে আদায় করবে এবং আল্লাহর ভয়ে এর রুকুকে পরিপূর্ণরূপে করবে, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে, তিনি তাকে ক্ষমা করে দেবেন। আর যে তা না করবে, তার জন্য আল্লাহর ওয়াদা নেই। ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন, আর ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন।’ (মিশকাত: ৫৭০) 


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪৫ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১২১ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে