ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে তিন শিক্ষককে অব্যাহতি



নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর বলে দেওয়ায় তিন শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়।মঙ্গলবার (১৬ মে ) জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।


জানা যায়, জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্যাহ আল মাহমুদ পরিদর্শনে গিয়ে দেখতে পান নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের রসায়ন বহু নির্বাচনী প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন ঐ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক বিধান চন্দ্র দাস। বিষয়টি তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মো: ইয়াসির আরাফাতকে জানান। পরবর্তীতে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হল সুপার মো: ইউনুস নবীর যোগসাজশে এই দায়িত্ব দেওয়ার প্রমাণ মেলায় তাকেও ইউএনও মো: ইয়াসির আরাফাত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। এছাড়া দায়িত্ব অবহেলার কারণে আরেক হল সুপার আলমগীর হোসেনকে অব্যাহতি প্রদান করা হয়েছে।


এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্যাহ আল মাহমুদ বলেন, নিয়মবহির্ভূতভাবে বিজ্ঞানের বিষয়ের দিন বিজ্ঞানের শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষাকক্ষে প্রশ্ন প্রেরণ করা হয়। শিক্ষক বিধান চন্দ্র দাস ওই ১৫ মিনিটে নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধান করে নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কক্ষে আছেন সেই কক্ষে গিয়ে উত্তর বলে দিচ্ছিলেন। আমি হাতেনাতে তাকে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানাই। তিনি তাৎক্ষণিক কেন্দ্রে আসেন।


বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মো: ইয়াসির আরাফাত বলেন, মূলত নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হল সুপার মো: ইউনুস নবীর যোগসাজশে এই অনিয়ম সংগঠিত হয়েছে। তিনি নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার জন্য বিধিবহির্ভূত দায়িত্ব প্রদান করেন। এছাড়া সুবিধা নিয়ে গণিত পরীক্ষার দিনও এই শিক্ষককে দায়িত্ব দেন আরেক হল সুপার আলমগীর হোসেন। তাই তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। তারা দীর্ঘদিন ধরে এই অনিয়মের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। তাই নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হল সুপার মো: ইউনুস নবী ও বিএসসি শিক্ষক বিধান চন্দ্র দাসের এমপিও বাতিলের সুপারিশ করা হয়েছে।



আরও খবর