দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলা ২০২৩ এ ২য় স্থান অর্জন করল তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার এক অভাবনীয় সাফল্য। ঐতিহাসিক সরকারী মাদরাসা-ই আলিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত মাদরাসা অধিদপ্তর আয়োজিত ১ম বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলা ২০২৩ এ ২য় স্থান অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা। 


দেশের ৬৪ টি জেলার শ্রেষ্ঠ ৮৫টি মাদরাসা থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের অংশ গ্রহণে এক জমকালো আয়োজন করা হয় বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩। 


প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মাদরাাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ। পরিদর্শন শেষে প্রধান অতিথি সেমিনারে যোগদান করেন। মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক জনাব হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে ডাঃ দীপু মনি বলেন, আমি প্রজেক্ট দেখে মুগ্ধ হয়েছি। সময় সুযোগ থাকলে প্রত্যেকটা প্রজেক্ট ঘুরে ঘুরে দেখতাম। শিক্ষা মন্ত্রী তার বক্তব্যে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রজেক্টের উদাহরণ দিয়ে বলেন, মাদরাসা শিক্ষার্থীরা যে বিজ্ঞানের এতো গভীর বিষয়ে চিন্তা ভাবনা করতে পারে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার Firebot প্রজেক্ট না দেখলে বুঝতে পারতাম না। তাদের প্রজেক্ট অসাধারণ হয়েছে। বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন। 


তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার পক্ষে বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বরেণ্য শিক্ষাবিদ ড. আব্দুল্লাহ আল মামুন। দেশের ৬৪ টি জেলা থেকে আগত বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের আগমনে বিজ্ঞান মেলাটি এক মিলনমেলায় পরিণত হয়। 


উল্লেখ্য মেলায় অংশগ্রহণকারী সকলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও খবর