গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

প্রাকৃতিক দুর্যোগে সতর্কতা, ধৈর্যধারণ ও কয়েকটি আমল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-05-2023 09:39:50 am

প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য মহান আল্লাহর পরীক্ষা। এই সময়ে মুমিন বান্দাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, বিপদ এসে গেলে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে নামাজ, দোয়া, ইস্তিগফার, তওবাসহ অন্যান্য আমলের মাধ্যমে তাঁর কাছে আত্মসমর্পণ করতে হবে। এখানে কয়েকটি করণীয়র কথা তুলে ধরা হলো—


 ১. সর্বোচ্চ সতর্কতা অবলম্বন

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া যায়। এ ক্ষেত্রে নিজেদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, দুর্যোগের ক্ষতি থেকে বাঁচার সম্ভাব্য সব উপায়-উপকরণ গ্রহণ করতে ইসলামে কোনো বাধা নেই। এটি তাওয়াক্কুল পরিপন্থী কোনো কাজ নয়। বরং এই সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই একজন মুমিনের কর্তব্য। কারণ, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা শরিয়তের অন্যতম উদ্দেশ্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘হে মুমিনগণ, সতর্কতা অবলম্বন করো। …’ (সুরা নিসা: ৭১) হাদিসে মহানবী (সা.) সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়ে বলেছেন, ‘ইমানদার ব্যক্তি একই গর্তে দুইবার দংশিত হয় না।’ (বুখারি: ৬১৩৩) 


২. আল্লাহর ওপর ভরসা 

সতর্কতা অবলম্বনের পাশাপাশি আল্লাহর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। তিনি না চাইলে পৃথিবীর কেউই কোথাও নিরাপদ নয়—এই বিশ্বাস মনের মধ্যে গেঁথে নিতে হবে। তিনিই আমাদের শেষ ভরসাস্থল। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট।’ (সুরা তালাক: ৩) 


 ৩. বিপদে ধৈর্যধারণ

প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমালের ক্ষতি হওয়া খুবই স্বাভাবিক। তাই এই সময়ে বিচলিত না হয়ে ধৈর্যধারণ করতে হবে। আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান, মাল ও ফলফলাদির ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা নিজেদের বিপদ-আপদের সময় বলে—নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।’ (সুরা বাকারা: ১৫৫-১৫৬) 


আর ধৈর্যধারণের সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেছেন, ‘হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা: ১৫৩) 


 ৪. তওবা-ইস্তিগফার

যখন কোনো দুর্যোগ নেমে আসে, তখন আল্লাহর কাছে তওবা করা, নিজেদের জানমালের নিরাপত্তার জন্য দোয়া করা, কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং ক্ষমা প্রার্থনা করাই মুমিনের কর্তব্য। মহানবী (সা.) বলেন, ‘শিগগিরই মহান আল্লাহকে স্মরণ করো, তাঁর কাছে তওবা করো।’ (বুখারি: ২ / ৩০; মুসলিম: ২ / ৬২৮) 


পবিত্র কোরআনে বর্ণিত আল্লাহর আজাব থেকে বাঁচার দোয়াগুলোর মধ্যে সংক্ষিপ্ত একটি দোয়া হলো—


رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ 


উচ্চারণ: ‘রাব্বানাকশিফ আন্নাল আজাবা ইন্না মুমিনুন।’ 

অর্থ: ‘হে আমাদের পালনকর্তা, আমাদের ওপর থেকে আপনার শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি।’ (সুরা দুখান: ১২) 


 ৫. দান-সদকা

বালা-মসিবতের অন্যতম কারণ মহান আল্লাহর অসন্তুষ্টি। তাই তাঁর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য অন্যতম আমল হলো দান-সদকা। হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘সদকা আল্লাহর অসন্তুষ্টিকে নিভিয়ে দেয় এবং অপমৃত্যু রোধ করে।’ (তিরমিজি: ৬০০) 


 ৬. হাদিসে বর্ণিত ঝড়ের দোয়া পাঠ

এখানে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের সময় মহানবী (সা.) পাঠ করতেন, এমন একটি দোয়া তুলে ধরা হলো—


হাদিসে বর্ণিত ঝড়-তুফানের দোয়া:


اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ 


উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি, ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। 


অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে এর, এর মধ্যকার এবং এর সঙ্গে আপনার পাঠানো কল্যাণ চাই। আর আমি আপনার কাছে এর, এর ভেতরে নিহিত এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই।’ (মুসলিম: ৮৯৯; বুখারি: ৩২০৬)

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪১ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে