যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ইসলামে বন্ধুত্বের গুরুত্ব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 12:00:00 am

প্রতীকী ছবি

◾ড. এ এন এম মাসউদুর রহমান


মানুষের পারস্পরিক সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। তারা পারস্পরিক সম্প্রীতি বজায় রাখবে, অন্যের প্রয়োজন পূরণ করবে, বিপদে সাহায্য করবে এবং কারও প্রতি অত্যাচার করবে না বরং একজন আরেকজনের কাছে থাকবে নিরাপদ। এ রকম পারস্পরিক সম্পর্কই হলো বন্ধুত্ব। বন্ধুত্ব ও ভালোবাসার স্রষ্টা স্বয়ং আল্লাহ। তিনি বলেন, ‘আর তিনি তোমাদের মধ্যে বন্ধুত্ব ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা রোম: ২১)


মানবজীবনে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। মহানবী (সা.) বলেন, ‘মানুষ তার বন্ধুর চরিত্র দ্বারা প্রভাবিত। সুতরাং সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তা যেন যাচাই-বাছাই করে নেয়।’ (তিরমিজি) সৎ বন্ধুর সাহচর্য মানুষকে মর্যাদাবান করে এবং অসৎ বন্ধুর সংস্পর্শ ব্যক্তিত্বকে ধ্বংস করে। তাই বন্ধুত্ব গ্রহণের ব্যাপারে আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও।’ (সুরা তাওবা: ১১৯) মহানবী (সা.) বলেন, ‘অসৎ বন্ধুর চেয়ে একাকিত্ব ভালো এবং একাকিত্বের চেয়ে সৎ সঙ্গী ভালো।’


ইমাম গাজ্জালি (রহ.) বলেছেন, যার সঙ্গে বন্ধুত্ব করবে, তার মধ্যে পাঁচটি গুণ থাকা আবশ্যক। তা হলো বুদ্ধিমত্তা, সৎস্বভাব, পাপাচারী না হওয়া, বিদয়াতপন্থী না হওয়া ও দুনিয়াসক্ত না হওয়া। ইমাম জাফর সাদিক (রহ.) বলেছেন, পাঁচ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবে না। তারা হলো, মিথ্যাবাদী, নির্বোধ, ভীরু, পাপাচারী ও কৃপণ। বন্ধুত্বের প্রতি গুরুত্বারোপ করে মহানবী (সা.) বলেন, ‘মুসলমান মুসলমানের ভাই ও বন্ধু সমতুল্য। সে তার প্রতি অত্যাচার করবে না এবং তাকে অত্যাচারীর হাতে সোপর্দ করবে না। যে তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করে দেবেন।’ (মুসলিম) 


লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়



আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

২৩ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২৫ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭৭ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে