গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

নতুন টাকার ব্যবসা করা কি জায়েজ ?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-04-2023 07:59:35 am

© সংগৃহীত ছবি

◾ মুফতি আবু সওবান 


✓ প্রশ্ন: ঢাকাসহ বিভিন্ন শহরে পুরোনো ও ছেঁড়া টাকার বিনিময়ে নতুন টাকার ব্যবসা করতে দেখা যায়। বিশেষ করে ঈদ উপলক্ষে নতুন টাকার বেচাকেনায় বেশ জোয়ার আসে। উদাহরণস্বরূপ এ ক্ষেত্রে ১ হাজার টাকার নতুন নোট বিক্রি করা হয় ১ হাজার ২০ টাকায়। এভাবে টাকার বিনিময়ে টাকা বেশ-কম করে বেচাকেনা করা কি জায়েজ? এটি কি সুদ হবে না? এ বিষয়ে ইসলাম কী বলে, বিস্তারিত জানতে চাই। 

আমানুল্লাহ, ঢাকা
 


√ উত্তর: এভাবে নতুন টাকার ব্যবসা করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ ও নাজায়েজ। এটি সুদি কারবারের অন্তর্ভুক্ত। তাই এ ধরনের ব্যবসায় জড়িত হওয়া কোনোভাবেই জায়েজ হবে না। কারণ টাকা বা কাগজের নোট পণ্য নয়, বরং এটি মূল্য, তাই এ নিয়ে ব্যবসা করার অনুমোদন দেয় না ইসলাম। মুদ্রার লেনদেনকে ইসলামের পরিভাষায় বাইয়ুস সারফ বলা হয়। এটি দুই ধরনের হয়ে থাকে। এক. দুটি ভিন্ন ভিন্ন দেশের মুদ্রা। দুই. একই দেশের মুদ্রা। প্রথম প্রকার তথা এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রার বিনিময়ে কম-বেশি করে বেচাকেনা করা জায়েজ। তবে শর্ত হলো, বেচাকেনার বৈঠকেই অন্তত এক পক্ষকে মুদ্রা সোপর্দ করতে হবে। কোনো একটি পক্ষও যদি বিনিময়কৃত মুদ্রা বুঝে না পায়, তবে সেই বেচাকেনা বৈধ হবে না। (জাদিদ ফিকহি মাসায়িল: ৪ / ২৮; জাদিদ মুআমালাত কে শরয়ী আহকাম: ১-১৩৯)


আর দ্বিতীয় প্রকার তথা একই দেশের মুদ্রা হলে পরস্পর লেনদেনে সমতা রক্ষা করা জরুরি। কমবেশি করে বেচাকেনা করা মোটেও জায়েজ হবে না। এমনটি করলে সেই লেনদেন সুদের অন্তর্ভুক্ত হবে এবং যা বেশি নেওয়া হবে তা সুদ হিসেবে গণ্য হবে। (হিদায়া, কিতাবুল বুয়ু, বাবুর রিবা: ০৩/ ৮৫; মুসতাদরাক আলাস সাহিহাইন: ০২/ ৬৫-৬৬; শারহু মাআনিল আসার: ৫৫৫৪; সুনান দারু কুতনি: ৩০৬০)


শুধু টাকাপয়সা বা সোনা-রুপার ক্ষেত্রেই নয়, যেকোনো বস্তুর ক্ষেত্রেই একই জিনিস কমবেশি করে বেচাকেনা করা বৈধ নয়। করলে বর্ধিত অংশটি সুদ হয়ে যায়। দেশি মুদ্রা একই প্রকারের হওয়ায় পরস্পর কমবেশিতে বেচাকেনা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। অতিরিক্ত অংশ সুদ হিসেবে গণ্য হবে। (আদদুররুল মুখতার: ৫/ ১৭১-১৭২; বুহুসুন ফি কাজায়া ফিকহিয়্যা: ১/ ১৬৩)


আমাদের দেশে সাধারণত ব্যাংক কর্তৃপক্ষ ছেঁড়া-ফাটা টাকার বিনিময়ে নতুন টাকা দিয়ে থাকে। বিশেষ করে রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে বিনা মূল্যেই সেবাটি পাওয়া যায়। তাই রীতিমতো চেয়ার-টেবিল বসিয়ে এমন ব্যবসা করা ইসলামের দৃষ্টিতে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। তবে ছেঁড়া টাকা দিয়ে ভালো টাকা নেওয়ার অন্য কোনো উপায় না থাকলে যেমন ব্যাংক বন্ধ, টাকাও একান্ত দরকার, আবার ছেঁড়া টাকাও কেউ নিচ্ছে না, তাহলে বদলকারীর পরিশ্রম ও খরচ বাবদ কিছু টাকা বেশি নেওয়া যেতে পারে। তবে শর্ত হলো, কোনো ধরনের রাখঢাক ছাড়াই স্পষ্টভাবে ‘পরিশ্রম বাবদ’ দেওয়ার কথা উল্লেখ করতে হবে। নতুন টাকার বিনিময় হিসেবে টাকা বাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। (আহসানুল ফতোয়া: ৭/ ২২,২৩ ও ৫৪; ইফতা বিভাগ, জামিয়া পটিয়া) 


উত্তর দিয়েছেন, মুফতি আবু সওবান ,শিক্ষক ও ফতোয়া গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪১ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে