নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উলিপুরে জাতীয় পতাকার আদলে ধান ক্ষেত

  কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় পতাকার আদলে ধানক্ষেত করে প্রশংসায় ভাসছেন  আবু জাফর (৩৫) নামে এক স্কুলশিক্ষক। তিনি উলিপুর পৌরসভার নাওডাঙা গ্রামের মোঃ আবু বক্করের ছেলে। তিনি উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 স্বাধীনতার মাসে ধানক্ষেতের মাঝে চারা গাছ দিয়ে ফুটিয়ে তোলা জাতীয় পতাকার প্রতিচ্ছবি দেখতে ভিড় করছে উৎসুক জনতা।
সরেজমিনে দেখা যায়, এক একর ত্রিশ শতক জমিতে বিরি-১০৪ জাতের ধানচাষ করেছেন আবু জাফর। এরমধ্যে ক্ষেতের এক শতক জমিতে ফুটিয়ে তুলেছেন জাতীয় পতাকার প্রতিচ্ছবি। জমির আইলের পাশ দিয়ে বেগুনি ধান গাছের চারা রোপণ করে ফুটিয়ে তুলেছেন পতাকার খুঁটি। বিরি-১০৪ জাতের ধানের সবুজ চারাকে পতাকার জমিন ও জিঙ্ক সমৃদ্ধ বেগুনি ধানের চারাকে বৃত্ত ও পতাকার খুঁটিস্বরুপ সারিবদ্ধ ভাবে রোপণ করেছেন তিনি।
 প্রথম দিকে ধান গাছের পাতায় পুরোপুরি রঙ ধারণ না করায় স্পষ্ট চিত্র বোঝা না গেলেও বর্তমানে ধান গাছের পরিপক্কতার কারণে দৃশ্যমান হয়েছে পতাকা। এমন ব্যতিক্রমী ধানক্ষেত দেখে এলাকার লোকজন খুশী। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দেখতে আসছেন লোকজন।
 আসসালামু আবু জাফর বলেন, আমি শিক্ষকতার পাশাপাশি চাষাবাদ করে থাকি। দেশের প্রতি ভালোবাসা ও মমত্ব প্রকাশে মানুষজন বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে চায়। তেমনি আমিও চেষ্টা করছিলাম মাত্র। স্বাধীনতার মাসে জাতীয় পতাকার আদলে করা ধানক্ষেতটি দৃশ্যমান হওয়ায় মানুষজনের দেখার আগ্রহ বেড়েছে।
 বিভিন্ন এলাকার লোকজনের মন্তব্য, শিক্ষক আবু জাফরের জাতীয় পতাকার আদলে করা ধানক্ষেতটি সত্যি প্রশংসনীয়। এমন দৃশ্য দেখে আমরা মুগ্ধ। #


আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে