নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উলিপুরে জমি-জমার বিরোধে একজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ


কুড়িগ্রামের উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুর রউফ মন্ডল (৬৪) নামে একজন গুরতর আহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
 আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আছেন। এ ঘটনায় ওই দিনই পুলিশ আহত ব্যক্তিকে দেখতে উলিপুর হাসপাতাল পরিদর্শন করেন।
এলাকাবাসী জানান, ওই গ্রামের আব্দুর রউফ মন্ডল (৬৪)'র সঙ্গে একই গ্রামের মমিনুল ইসলাম (৩৬), ছক্কু মিয়া (৪৫), মিন্টু মিয়া (২৮), আমিনুল ইসলাম (৩২), আবুল হোসেন (৫২), নুর মোহাম্মদ (৫৫), আবুল কাশেম (৬০), ছকিয়ত আলী (৫৫), স্বাধীন মিয়া (২৮), জাহাঙ্গীর আলম (২৮), আলমগীর হোসেন (২৫) দের সাথে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধ নিয়ে বহুবার মিটিংও হয়েছে কিন্তু ফয়ছালা হয়নি।  শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি থেকে একটু দুরে অর্থ সংক্রান্ত কাজ শেষ করে আব্দুর রউফ ছবেদ মেম্বারের বাড়ির সামন দিয়ে পায়ে হেটে বিরোধপূর্ণ জমিতে যাচ্ছিলেন। এসময় বিবাদীগণ পূর্ব প্রস্তুতি মোতাবেক দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার মাথায় ও সারা শরিরে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি পরে যান। এ সময় তার চিৎকারে বোরো রোপনের কাজে থাকা কয়েকজন কৃষক তাকে উদ্ধার করে এবং দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান। এক পর্যায়ে আহত ব্যক্তির কাছে থাকা ১লাখ ৮০ হাজার টাকাও বিবাদীগণ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
উলিপুর থানার ওসি গোলাম মুর্তজা জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে, আসামীদের ধরার প্রক্রিয়া চলছে। 



আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে