নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উলিপুরে সেনা সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার



 কুড়িগ্রামের উলিপুর সেনা সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।   

উপজেলায় বাবার বাড়ি থেকে বিবাহিত ওই তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 ১৩ আগষ্ঠ বোববার সকালে পান্ডুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা।

জানাগেছে,  নিহত রিংকি বেগম (২০) ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী।

 পান্ডুল ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, পাঁচ মাস আগে রিংকির বিয়ে হয় উলিপুরের মাঝবিল এলাকায়। তার স্বামী চট্টগ্রামে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত।

 রিংকি চার দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার রিংকির মা তার বাবার বাড়িতে (রিংকির নানা বাড়িতে) থাকায় রাতে মেয়েটি একাই একটি ঘরে ছিল। অন্য ঘরে তার দাদা-দাদি ও ছোট ভাই ছিল।

সকালে রিংকির ছোট ভাই ডাকাডাকি করে তার সাড়া না পেয়ে অন্য একটি দরজা দিয়ে ঘরে ঢুকে বোনের গলাকাটা লাশ দেখতে পায়।    এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে।

ওসি গোলাম মর্তুজা বলেন, ধারণা করা হচ্ছে, শনিবার মধ্যরাতে কে বা কারা তরুণীটিকে গলা কেটে হত্যা করেছে। তার গলায় একাধিক ছুরিকাঘাত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে