নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফের গোলাগুলি বিকট শব্দ টেকনাফ সীমান্তে

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর ওপার মিয়ানমারে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে।


সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্বপাশে মিয়ানমারে পরপর গোলাগুলি-বিস্ফোরণে এপারে ভূকম্পন দেখা দেয়। আতঙ্কে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়।


বিষয়টি নিশ্চিত করেন, সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন। 


তিনি মুঠোফোনে জানান,মায়ানমারের অভ্যন্তরে ফের গোলাগুলি-বিস্ফোরণে শব্দ ভেসে আসে।এতে এপারে ভূকম্পন দেখা দেয়। অনেক বাসিন্দারা আতঙ্কে রাত পার করেছেন। 


সাবারাং নয়াপাড়ার বাসিন্দা সাজ্জাদ মুঠোফোনে জানান, সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারি অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ভূকম্পন অনুভূত হয়।এখানকার মানুষ নির্ঘুম কাটিয়েছে । 


সাইফুল ইসলাম নামে আরেক বাসিন্দা জানান, এইরকম শব্দ এই আগে শুনেনি।মনে হচ্ছিল গোলাগুলি-বিস্ফোরণে শব্দে ঘরবাড়ি ভেঙে পরবে।


এই বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়কের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কল রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag
আরও খবর