নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ৫৩ তম জাতীয় সমবায় দিবস র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“সমবায় গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় পর্যায়ে টেকনাফে ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২৪ র‍্যালী ও আলোচনা সভা ২ নভেম্বর (শনিবার) সকাল ১১ টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা সমবায় অফিসার নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হাবিবুর রহমান। টেকনাফ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় এর আয়োজিত এবং উপজেলা সহকারী সমবায় অফিসার আহমদ মনির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আল-ফয়সাল সিদ্দিকী, টেকনাফ প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ প্রবাসী কর্মজীবী ( ইউএই)সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ও বাহারছড়া সাগর কন্যা মহিলা সমবায় সমিতির সভাপতি রাশেদা বেগম। প্রধান অতিথি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার বলেন,একতাই শক্তি এবং সমবায় শব্দের অর্থ দশে মিলে করি কাজ হারি যেতে নাহি লাজ। এ বিষয়ের উপর বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন।সভাপতি সমাপনী বক্তব্যে সমবায় এর গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় একটি জনগণের প্রতিষ্ঠান হিসাবে দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। উপস্থিত ছিলেন, উপজেলা দূর পাল্লা বাস ব্যবস্থাপক সমবায় সমিতি, জাহাজপুরা সাগর কন্যা সমবায় মহিলা সমবায় সমিতি, স্বপ্নতরী মহিলা সমবায় সমিতি, টেকনাফ প্রবাসী(ইউএই) কর্মজীবী সমবায় সমিতি, টেকনাফ বাস স্টেশন সিএনজি চালক সমবায় সমিতি, টেকনাফ কার ও নোহা মালিক সমবায় সমিতি, টেকনাফ পৌর সভা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি,কেরুনতলী চাকমারকুল টমটম মালিক ক্রমিক সমবায় সমিতি,টেকনাফ উপজেলা শীল কল্যাণ সমবায় সমিত, শাহপরীরদ্বীপ প্রাক্তন প্রবাসী সমবায় সমিতি ও টেকনাফ উপজেলা ভাংগারী ব্যবসায়ী সমবায় সমিতি। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি র‍্যালী প্রদক্ষিণ করা হয়।

Tag
আরও খবর