নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে বিজিবির অভিযানে অটোরিক্সা তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকা থেকে অটোরিক্সা তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শনিবার (২ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে আনুমানিক ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের আলীখালী এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল আলীখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে। কিছুক্ষণ পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী একটি সন্দেহভাজন অটোরিক্সা অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশির জন্য সংকেত দেয়া হয়। উক্ত অটো রিক্সাটি বিজিবি অস্থায়ী চেক পোস্টের দিকে আসতে থাকলে অটো রিক্সায় থাকা একজন যাত্রী দ্রুত অটো রিক্সা থেকে লাফ দিয়ে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল অটোরিকশাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে উক্ত যাত্রীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


তিনি আরো জানান, টহলদল উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর