নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‌্যাবের অভিযানে মাদক মামলার ৫ বছরের সাজা আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামি হলেন,টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মৃত দুদু মিয়ার ছেলে আব্দুস সালাম প্রকাশ আজাদ (৩৭)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ কামরুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম সিএমপি বাকলিয়া থানার মামলা নং-০৭(১২)/১৬, জিআর নং-৩৮/১৬, প্রসেস নং-৩৮৭/২৪, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণীর ৯(খ) মোতাবেক ৫ বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি আব্দুস সালাম প্রকাশ আজাদকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বর্ণিত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করে। তিনি আরো।জানান, গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag
আরও খবর