নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে জানালার রড কেটে ঘরে ঢুকে নগদ টাকাসহ ২১লাখ টাকার স্বর্ণ চুরি

কক্সবাজারের টেকনাফে প্রনব ধর (৫৪) নামে এক জুয়েলারি প্রতিষ্টানের ব্যবসায়ীর ঘরের জানালার রড কেটে ঘরে ঢুকে নগদ টাকাসহ ২১লাখ টাকার স্বর্ণ অলংকার নগদ টাকাসহ চুরি করেছে বলে দাবি করেছে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পল্লান পাড়া এলাকার মৃত দয়াল হরি ধরের ছেলে ও মেসার্স স্বর্ণ মেলা শিল্পী জুয়েলাসের মালিক।

আজ শুক্রবার প্রনব ধর বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ তথটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি বলেন, জড়িত যে হোক না কেন। ছাড় পাবে না। এ ব্যাপারে পুলিশের একটি দল কাজ করছে।

অভিযোগে উল্লেখ করেন বলেন, সে টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকায় জুয়েলারি দোকান ব্যবসা করে আসছে। গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে প্রনব ধর ও তার স্ত্রী শারীরিক অসুস্থতার কারনে চিকিৎসার জন্য ঘরের দরজা তালা লাগিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাতনামা ১০/১২ জন লোকজন ঘরের জানালার রড কেটে ভেতরে প্রবেশ করে স্টীলের আলমিরা লক ভেঙ্গে আলমিরার ভেতরে থাকা নগদ ১ লাখ ৩০হাজার টাকা তার স্ত্রীর ব্যবহৃত ১০ ভরি স্বর্ণ অলংকার যাহার আনুমানিক ১৩ লাখ, বসত ভিটা, ব্যাংকের একাধিক কাগজ পত্র, বিভিন্ন মামলাসহ প্রায় ৭ লাখ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিস লুটপাট করে নিয়ে যায়।

আরও উল্লেখ করে বলেন, ঘটনার একইদিন আমার একই ঘরের আলাদা কক্ষে বসবাসরত আমার দোকানের কর্মচারী সঞ্জিত আচর্য (৪০) ও পঙ্কজ ধর (৩০) প্রতিদিনের ন্যায় রাতে ঘুমাতে বাসায় এসে আমার ঘরের জালানা ভাঙ্গা দেখে তাৎক্ষণিক ঘটনার বিষয়ে আমাকে অবহিত করেন। পরে আমি আমার স্ত্রীকে চট্টগ্রাম রেখে দ্রুত টেকনাফ বাসায় এসে বাড়ীতে প্রবেশ করে দেখি টাকা, স্বর্ণ, গুরুত্বপূর্ণ কাগজ পত্র ও জিনিসপত্র নেই।

তিনি আরও বলেন, ঘটনায় যারা সংপৃক্ত তারা পেশাদার ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাই বিষয়টি এলাকার গণ্যমান্য অবহিত করেছি এবং টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অজ্ঞাতনামা বিবাদীদের চিহ্নিত করে তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।তিনি সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ,বিজিবি ও কোস্টগাডসহ সকল আইনশৃঙ্খলাবাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনার পাশাপাশি জড়িতদের চিহ্নীত করে আইনের আওতায় আনার জন্য সৃদৃষ্টি কামনা করছি।

টেকনাফ সদরের ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ফারুক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, জড়িতদের খোজে বাহির করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর