নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর গণধর্ষণ পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটা এলাকায় গণধর্ষণের চাঞ্চল্যকর মামলার পলাতক একজন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।গ্রেফতারকৃত যুবক হলেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ড দৈংগাকাটামোস্তফা কামাল লাদেন (২৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নস্থ হরিখোলা এলাকার কুদুম গোহা এক মহিলা জোরপূর্বক গণধর্ষণের শিকার হয়। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও তার বোন ঘটনার দিন অসুস্থতাজনিত কারণে সেইভ দ্যা সিলড্রেন হাসপাতালে ডাক্তার দেখাতে যায়। ডাক্তার দেখিয়ে ভুক্তভোগী ও তার বোন ব্যক্তিগত কেনাকাটার জন্য পালংখালী বাজারে যায়। কেনাকাটা শেষে ভুক্তভোগী ও তার বোন টমটম যোগে ক্যাম্পে ফেরার উদ্দেশ্যে রওনা করে। ভুক্তভোগীর বোনের ব্যক্তিগত কাজ থাকায় পালংখালী বাজারে নেমে যায় এবং ভুক্তভোগীকে ক্যাম্পে চলে যেতে বলে। তখন গণধর্ষণ চক্রের একজন ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। ভুক্তভোগী তার পূর্ব পরিচিত হওয়ায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। গণধর্ষণ চক্রের সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্য পূরনের জন্য ঘটনার দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে। ঘটনা শেষে ভুক্তভোগীর সাথে থাকা নগদ ৮শত টাকা এবং পরিহিত কিছু স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার বিষয়ে কাউকে কিছু অবগত করলে গণধর্ষণকারীরা ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদান করে। জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে গণধর্ষণ হওয়ার উক্ত ঘটনায় ভূক্তভোগী বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যা টেকনাফ মডেল থানার মামলা নং-৩২, তারিখ-১৬/০৯/২০২৪ খ্রিঃ, ধারা- ২০০০ সনের (সংশোধিত ২০২০) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার সাথে সাথে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনার পরপরই র‌্যাব-১৫ পলাতক অভিযুক্ত ধর্ষকদের গ্রেফতারের লক্ষ্যে মাঠে নামে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন দৈংগা কাটা এলাকায় অভিযান পরিচালনা করে এবং দায়েরকৃত মামলার এজাহার নামীয় একজন পলাতক আসামী লাদেন’কে গ্রেফতার করতে সক্ষম হয়।


তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর