নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ছাত্র জনতার উপর স'শ'স্ত্র হামলার পলাতক আসামী সালাহউদ্দিন গ্রেফতার

সরকার পতনের একদফা দাবিতে গত ৫ই আগস্ট টেকনাফে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার ঘটনায় পলাতক আসামী সালাহ উদ্দিন (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।


র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন জানান,সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামী টেকনাফ সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড এর উত্তর লেঙ্গুরবিলের জাফর আহমদের পুত্র।


র‍্যাব-১৫ জানায়, ৫ই আগস্ট টেকনাফে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার ঘটনার পর থেকে আসামী সালাহ উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে যায়।


টেকনাফ থানার মামলা নং ১৮/৪৩০, ১৯/৪৩১, ২০/৪৩২ তাং ১৮/০৮/২০২৪, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৮০/৪২৭/৪৩৬, পেনাল কোড মোতাবেক দায়ের করা হয়।


এরই ধারাবাহিকতায়,পরোয়ানাভুক্ত পলাতক আসামী সালাহ উদ্দিন’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ গোয়েন্দা তৎপরতা চলমান থাকে।


পরে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর দুপুর দেড়টায় র‌্যাব-১৫’র একটি আভিযানিক দল কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকা থেকে মামলায় গ্রেফতারী পরোয়নাভুক্ত আসামী সালাহ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে গত ৫ই আগস্ট কক্সবাজারের টেকনাফে সরকার পতনের একদফা দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করে।


র‍্যাব-১৫ আরো জানায়, গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর