নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রোহিঙ্গা সন্ত্রাসীদের আস্তানা ‘লাল দ্বীপ’

কক্সবাজার সীমান্তের নাফ নদীতে দুইটি দ্বীপ। একটি হলো জালিয়ার দ্বীপ, আর অন্যটির নাম লালদ্বীপ। এই জেলার টেকনাফ মূল সড়কের ঠিক মাঝখানে ১৪ নং ব্রিজের পশ্চিম পাশে আছে পাহাড়। আর ঠিক পূর্বপাশেই রয়েছে সেই নাফ নদী। নদীর পাশেই লালদ্বীপটি।


স্থানীয় সূত্র জানায়, এই লালদ্বীপ আর জালিয়ার দ্বীপকে ঘিরেই এখন নানা অপকর্ম সংঘঠিত হচ্ছে সেখানে। ১৪ নং ব্রিজ থেকে এসব ঘটনার সূত্রপাতও হচ্ছে। অপহরণ ও রোহিঙ্গা অনুপ্রবেশসহ নানা অপকর্মে জড়িত এখানকার স্থানীয় ও রোহিঙ্গা সন্ত্রাসীরা। মিয়ানমারের বিভিন্ন বাহিনীসহ আরকান আর্মির বিদ্রোহী গোষ্ঠীর আনাগোনা সেখান বেড়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।


লালদ্বীপ থেকে ১ কিলোমিটার পশ্চিম দিকে নাফ নদী পাড়ি দিলে বাংলাদেশের জালিয়ার দ্বীপ পাওয়া যায়। সেখানে লোকজনের আনাগোনা না থাকায় রোহিঙ্গারা জালিয়ার দ্বীপটিতে অবস্থান করেন। পরে সুযোগ বুঝে দালালের হাত ধরে বাংলাদেশ ঢুকে পড়ে বলে জানান স্থানীয়রা।


টেকনাফ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য নজির আহমদ জানান, ১৪ নং ব্রিজের যে স্থানটিতে রয়েছে নাফ নদী জালিয়ার দ্বীপ, সেখান থেকে রাত হলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেক রোহিঙ্গা দালালদের মাধ্যমে নাফ নদী থেকে বাংলাদেশের পাড়ায় উঠে যায়। পরে সেখান থেকে আসতে আসতে বিভিন্ন জায়গায় চলে যায়।


তিনি আরও বলেন, আমি অনেক রোহিঙ্গা ধরে দিয়েছি, এখন আমাদের এলাকা থেকে চার দিন ধরে রোহিঙ্গা আসা বন্ধ রয়েছে। প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।


স্থানীয়রা জানান, টেকনাফের নাফ নদীতে পাশাপাশি দুইটি দ্বীপে মানুষের আনাগোনা না থাকায় বিভিন্ন সন্ত্রাসীরা এগুলোতে অবস্থান করে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। অপহরণ আর রোহিঙ্গা অনুপ্রবেশে সীমান্তে প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি বলে মনে করেন সচেতন মহল।


টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা কড়া নজরদারিতে রয়েছেন। তারা অনেক রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকিয়েছেন। তবে টেকনাফ উপজেলায় রোহিঙ্গারা অনুপ্রবেশের পরে যে সব লোক রোহিঙ্গাদের বাসা ভাড়া দিয়েছে বা দিচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে ।


উল্লেখ্য, সর্বশেষ ৭ জুলাই লালদ্বীপে কাঁকড়া শিকার করতে গিয়ে মাইন বিস্ফোরণে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

Tag
আরও খবর