নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বদির ভাতিজা মাদক কারবারি শাহজাহান মিয়া গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (০৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করতে দেখা গেছে শাহজাহান মিয়াকে। তার বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেক মামলা রয়েছে।


এদিকে কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। গত শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার থেকে কড়া পুলিশি পাহারায় তাকে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়। বদির নামে চট্টগ্রাম আদালতেও দুদকের মামলা রয়েছে।



গত ২১ আগস্ট বদিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তামজিদের আদালত কারাগারে পাঠান। আগের দিন (২০ আগস্ট) তাকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করেছিলো র‍্যাব।


এর আগে, গত ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কেকেপাড়া এলাকায় উপজেলা বিএনপির শীর্ষ নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদসহ ২০ জনকে আসামি করে মামলা করেন আব্দুল্লাহ।


প্রসঙ্গত, আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘মাদকের গডফাদার’ হিসেবে বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

Tag
আরও খবর