নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ব্যাগের ভেতরে মিলল ৯০ হাজার পিস ইয়াবা

কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মো. মহিউদ্দীন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফের হ্নীলা চৌধুরীপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে এমন গোপন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।



এ সময় একটি ব্যাগ হাতে দুই ব্যক্তিকে নাফ নদী পার হয়ে চৌধুরীপাড়া এলাকার দিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে চ্যালেঞ্জ করলে ব্যাগটি ফেলে পালিয়ে যায় তারা।


পরে ওই ব্যাগের ভেতর থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।


তবে চোরাকারবারিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag
আরও খবর