নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ই'য়াবা উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কক্সবাজারের টেকনাফ সীমান্তে একটি সফল অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ই'য়াবা উদ্ধার করেছে। মায়ানমার থেকে নদীপথে বাংলাদেশে পাচার হওয়ার সময় এই বিপুল পরিমাণ মা'দক উদ্ধার করা হয়।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি চালায়। ০৫ সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটের দিকে নাফ নদীতে দুইজন ব্যক্তিকে সাঁতরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে বিজিবির নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা তাদের সাথে থাকা পোটলা নদীতে ফেলে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।


পরবর্তীতে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় দুটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানটি রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত চললেও কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।


টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এই অভিযানে অংশ নেওয়া সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিজিবি মা'দক চোরাচালানের বিরুদ্ধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর