নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ৫৫ কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৪৬০ ভরি স্বর্ণ, ১ কোটি ৭৭ লাখ মিয়ানমার কিয়াট ও বাংলাদেশী মুদ্রার ৫ লাখ টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৫ কোটি ২২ লাখ টাকা বলে জানা গেছে।


মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাতে শাহপরীর গোলারচর সংলগ্ন নাফ নদীর মোহনায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।


বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।


এতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার হতে স্বর্ণের একটি চালান অবৈধভাবে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। ভোর ৪ টায় বাংলাদেশের জলসীমায় ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটি থামার সংকেত প্রদান করে।


এ সময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা হাইস্পিড বোট দিয়ে ধাওয়া করে বোটটি আটক করেন।


পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৪৯২ দশমিক ৫ গ্রাম স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ বাংলাদেশী টাকা ও ১ কোটি ৭৭ লাখ মিয়ানমার কিয়াটসহ দুই পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৫ কোটি ২২ লাখ টাকা বলে জানা গেছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত পাচারকারীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্বর্ণ পাচার কাজের সাথে জড়িত। জব্দকৃত স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর