নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে অধ্যক্ষ ও প্রভাষককে মুখোশধারী দুর্বৃত্তের হামলা, শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

কক্সবাজারের টেকনাফে হৃীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রভাষক দুর্বৃত্তের হামলার শিকার হয়েছে। তারা হচ্ছেন, ইংরেজি বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুল মাশেক তৌহিদ এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ লালু।


মঙ্গলবার (২০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে টমটমযোগে হৃীলা পুরান বাজার হতে জনৈক নবী হোছাইনের টমটম (অটোরিকশা) যোগে কলেজে যাওয়ার সময় ইউছুপ ডেকোরেশনের দক্ষিণ পাশে কলেজ সংলগ্ন এলাকায় পৌছঁলে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী দুই মোটরসাইকেল আরোহী যুবক অধ্যক্ষ ও প্রভাষকের টমটম গাড়ি গতিরোধ করে টেনে হেঁচড়ে নামিয়ে মুখে ও শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করে ফেলে দিয়ে দ্রুত মোটরবাইকে উঠে দক্ষিণের দিকে চলে যায়।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


খবর পেয়ে কলেজ শিক্ষার্থীরা সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে একই দিন দুপুরে কলেজ ছাত্র-ছাত্রীরা কক্সবাজার-টেকনাফ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। এতে শিক্ষার্থীরা মুখোশধারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।


এদিকে হৃীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে অপসারণ করার দাবীতে গতকাল সোমবার একদল ছাত্র প্রতিবাদ করে। এই দাবি সাধারণ শিক্ষার্থীরা মেনে না নিয়ে উল্টো প্রধান শিক্ষকের পক্ষে শত শত শিক্ষার্থী মিছিল, স্লোগান ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়।


এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা টেকনাফ-কক্সবাজার সড়কে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর